চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে বাবা-ছেলের জন্মদিন

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:৩১ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

বাবা আলী যাকেরের চেয়ে ছেলে ইরেশ যাকের বড়, এমন মজার কথা বললেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।

বাপ-ছেলের একইদিনে জন্মদিন হওয়ার কারণে মজার অনুভূতি তুলে ধরে আলী যাকের বলেন, চিকিৎসকদের কথা অনুযায়ী ইরেশের জন্ম হওয়ার কথা ছিলো ২২অক্টোবর আর ওর মায়েরও (সারা যাকের) জন্মদিন ২২ অক্টোবর তাই সবাই চেয়েছিলো ও একদিন আগে জন্মগ্রহণ করুক। কিন্তু কাটায় কাটায় ১৫দিন সবাইকে অপেক্ষায় রেখে ৬ নভেম্বর রাত আটটায় জন্ম হয় ইরেশের। আর আমার জন্ম একইদিন রাত ১০টায়। সে হিসেবে বাবার চেয়ে ছেলেকে বড় বলাই যেতে পারে।

পরিবারের দু’জন সদস্যের বিশেষ দিনে সাধারণত বাড়িতে উৎসব বিরাজ করে, কথাগুলো বলতে বলতে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ইরেশ বলেন, বড়বেলার জন্মদিনের চেয়ে ছোটবেলার জন্মদিন বেশি মজার ছিলো।

ইরেশ আরও বলেন, বাবা আর আমার জন্মদিন একসঙ্গে হতো বলে সেদিন বাড়ি উৎসব মুখর থাকত। বাবার বন্ধুরা বাবার পাশাপাশি আমাকে শুভেচ্ছা জানাতো, উপহার দিত। আর এখন সেই উৎসব না হলেও রাত ১২টা ১মিনিটে বাবাকে আমি উইশ করি, আর বাবা আমাকে উইশ করে। এরপর মা আর বোনকে নিয়ে কেক কাটি। জন্মদিন ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা থাকে না বলেও জানান এ অভিনেতা।%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a7%a7

নবান্নের মাসে জন্ম নেওয়ার কারণে ছেলেবেলায় জন্মদিনগুলোতে কিংবদন্তি অভিনেতা আলী যাকের মায়ের হাতে পিঠা ও পায়েস খেতেন। অন্যদিকে ইরেশ যাকের জীবনের বেশিটা সময় আমেরিকা একা কাটিয়েছেন। আর সেকারণে টুকটাক রান্না করতে পারেন, তাই  মা ও বাবাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পছন্দ করেন।%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a7%a8

গুণী নাট্যব্যক্তিত্ব অালী যাকের একাধারে টেলিভিশন নাটক ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। বর্তমানে তিনি দেশীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এম সি এলের কর্ণধার। বাবার প্রতিষ্ঠানে পুত্র ইরেশও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Reneta

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাআলী যাকেরইরেশ যাকের
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬

পারমাণবিক যুগে বাংলাদেশ: রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT