চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এওর্টিক এনিউরিজম’ রোগের বিরলতম চিকিৎসা সফলভাবে সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞ চিকিৎসকদের দল এওর্টিক এনিউরিজমের সফল চিকিৎসা সম্পন্ন করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল ও জটিল চিকিৎসা পদ্ধতি ‘থোরাসিক এন্ডোভাস্কুলার এওর্টিক রিপেয়ার’ ব্যবহারের মাধ্যমে, এওর্টিক এনিউরিজম রোগের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করলো হাসপাতাল এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম।

রাজধানী ছাড়া দেশের অন্য কোথাও এর আগে এই পদ্ধতি ব্যবহৃত হয়নি। বাংলাদেশে এ নিয়ে চতুর্থবারের মতো সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করা হলো।

এওর্টা নামক মানবদেহের প্রধান রক্তনালীর চিকিৎসায় থোরাসিক এন্ডোভাস্কুলার এওর্টিক রিপেয়ার নামক এই চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কাটাছেড়ার প্রয়োজন নেই বললেই চলে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর থোরাসিক সার্জারি এবং কার্ডিওভাস্কুলার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ফজলে মারুফের নেতৃত্বে এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আশীষ দে ও অ্যানেস্থেশিয়া দলের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ, সফলভাবে এই চিকিৎসা সম্পন্ন করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর থোরাসিক সার্জারি এবং কার্ডিওভাস্কুলার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ফজলে মারুফ বলেন, “এটি মূলত উপসর্গবিহীন একটি রোগ। ফলে এটি সাধারণ যেকোন রোগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তবে রোগীর পেটে ও বুকে ব্যথা অনুভব হতে পারে এবং প্রেসার বেড়ে যেতে পারে। পেটের সিটি স্ক্যান, ইউএসজি অথবা এক্স-রে-এর মাধ্যমে এই রোগ শনাক্ত করা হয় এবং শনাক্তের পর চিকিৎসা করানো জরুরী। সাধারণত সার্জারির মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। তবে বর্তমানে থোরাসিক এন্ডোভাস্কুলার এওর্টিক রিপেয়ার-এর মতো বিশেষ ও আধুনিক পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করা হয়, যেই পদ্ধতি আমরা ব্যবহার করেছি।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আশীষ দে বলেন, ‘আমাদের শরীরের ধমনীর কোন অংশ অস্বাভাবিকভাবে বড় হতে থাকলে তাকে এওর্টিক এনিউরিজম বলা হয়। এওর্টিক এনিউরিজম-এর সাথে সাধারণত যাদের ডায়াবেটিস ও প্রেসার জনিত সমস্যা আছে তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। তবে এটি জন্মগতও হতে পারে।এটি মোটেও অবহেলা করার মতো কোন রোগ নয় এবং শনাক্ত হলে সঠিক চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। কারণ এই রোগের ফলে ৩২-৬৮ শতাংশ রোগীর এনিউরিজম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যা রোগীর মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুকে নির্যাতনের পর হত্যার অভিযোগে সৎ বাবা-মা গ্রেপ্তার

পরবর্তী

নাঈম কন্যার কণ্ঠে রেনেসাঁর গান, পাচ্ছেন প্রশংসা

পরবর্তী
নাঈম কন্যা রেনেসাঁর গানে মুগ্ধ, পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম কন্যার কণ্ঠে রেনেসাঁর গান, পাচ্ছেন প্রশংসা

COVID-19 পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সনদ জালিয়াতির অভিযোগে সৌদিতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

সর্বশেষ

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT