চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসি কাপে জয়ে শুরু বসুন্ধরার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

দারুণ জয়ে এএফসি কাপ মিশন শুরু করল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ক্লাবটি।

বুধবার সল্ট লেক স্টেডিয়ামে চেনা প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র গোলটি করেন বসুন্ধরার ফরোয়ার্ড নুহা মারং। এই জয়ে গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকল অস্কার ব্রুজেনের দল। মোহনবাগানকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে গোকুলাম কেরালা।

এদিন বল দখল, গোলে শট কিংবা আধিপত্য রাখতে না পারলেও গতবারের চ্যাম্পিয়নদের থেকে জয় ছিনিয়ে এনেছে অস্কার ব্রুজেনের দল। গোলের ১৮টি শট নিয়ে ৫টি শট লক্ষে রাখতে পেরেছিল বসুন্ধরা। প্রতিপক্ষের ২১ শটের পাঁচটি ছিল লক্ষে।

সল্ট লেকে এদিন শুরুতে আক্রমণের পসরা সাজিয়ে বসে বসুন্ধরা। ম্যাচের ৩৩ মিনিটে সাফল্যও আসে। রানার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে উদযাপনে মাতেন গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা। প্রথমার্ধে দুপক্ষ বেশ কিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি কেউ।

পরের অর্ধে দারুণ ফুটবল খেলে মাজিয়া। মালদ্বীপের ক্লাবটি বেশকয়েকবার দারুণ সুযোগও তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ৭০ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের বদলি হিসেবে মতিন মিয়াকে নামালেও স্কোর লাইনে পরিবর্তন আসেনি। অতিরিক্ত সময়েও কেউ জালের দেখা না পাওয়ায় ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা।

গতবার ভালো দল গড়েও এএফসি কাপের গ্রুপ পর্ব টপকাতে ব্যর্থ হয়েছিলো বসুন্ধরা কিংস। পুরোনো সেই ব্যর্থতা পেরিয়ে এবার পরের পর্ব নিশ্চিত করতে চায় দলটি।

Reneta

২১ মে হবে গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ। সেদিন মুখোমুখি হবে দুই বাংলার দুই শক্তিশালী দল বসুন্ধরা কিংস ও মোহনবাগান। বসুন্ধরা কিংস শেষ ম্যাচ খেলবে ২৪ মে ভারতের গোকুলাম কেরালার বিপক্ষে।

অন্য ম্যাচে এটিকে মোহনবাগান ৪-২ গোলে হারিয়েছে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরেলা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি কাপবসুন্ধরা কিংসবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মশা নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ ঘিরে রাঙ্গামাটিতে নেতাকর্মীদের বিক্ষোভ

জুন ১, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT