চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সিদ্ধান্ত সাহসী ও যুগান্তকারী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
সম্পাদকীয়
A A

যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুদের রক্ষায় মঙ্গলবার এক যুগান্তকারী এবং সাহসী সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আগের দিন সার্কুলার জারি করে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী-শিশুর জবানবন্দি নেওয়ার দায়িত্ব নারী ম্যাজিস্ট্রেটকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে সারাদেশের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি এই নির্দেশে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। সেখানে উল্লেখ করা হয়, ‘সুপ্রিম কোর্টের ‘স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মস’র গোচরীভূত হয়েছে, বর্তমানে বেশকিছু ক্ষেত্রে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া নারী বা শিশুদের জবানবন্দি পুরুষ ম্যাজিস্ট্রেট দিয়ে লিপিবদ্ধ করা হচ্ছে। এতে নারী-শিশু ভিক্টিম ধর্ষণ বা যৌন নির্যাতনের বর্ণনা দিতে সংকোচবোধ করে। সে জন্য তারা ঘটনার প্রকৃত বিবরণ দিতে অনেক সময় ইতস্তত বোধ করে।’

আমরা জানি, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ আইন অনুসারে বর্ণিত অপরাধ সংঘটনে ওয়াকিবহাল ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। যা ওই অপরাধ তদন্ত ও বিচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে যৌন নির্যাতনের শিকার নারী-শিশু সহজে ও নিঃসঙ্কোচে নির্যাতনের বর্ণনা দিতে পারবে।

এটা নিশ্চিত করেই বলা যায়, এই সিদ্ধান্ত খুবই সুচিন্তিত ও সময়োপযোগী। দেশে নারী-শিশুদের প্রতি যৌন নির্যাতনের যে মহামারি চলছে, তার পেছনে অন্যতম কারণ হলো অপরাধ করেও আইনে ফাঁক গলে অপরাধীদের পার পেয়ে যাওয়া। কোনো কোনো ক্ষেত্রে সঠিক বিচার না হওয়া এবং সামাজিক হয়রানি বা লোকলজ্জার ভয়ও বড় বাধা হয়ে দাঁড়ায়।

কিন্তু সেই অচলায়তনকে তো ভাঙতেই হবে। এসব কারণে বছরের পর বছর, যুগের পর যুগ নারী-শিশুদের প্রতি যৌন নির্যাতন বা যৌন সন্ত্রাস চলতে পারে না। এই মহামারিকে থামতে হবে। এ জন্য নারী  ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার জবানবন্দি দেয়ার সুযোগের পাশাপাশি অন্য যে বিষয়গুলো আছে, তাও বিবেবচনায় আনতে হবে।

আমরা মনে করি, সার্বিকভাবে নারী-শিশুর বিরুদ্ধে যে যৌন নির্যাতন; তা অনেকাংশেই বন্ধ করা সম্ভব আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণধর্ষণধর্ষণনারী নির্যাতননারী ম্যাজিস্ট্রেটযৌন নির্যাতনসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT