চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বইটিতে কোনো ফাঁকিবাজি নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, সাক্ষাতকার
A A

মানবপাচারের বিষয়টি নিয়ে বেশ কয়েকবছর ধরেই আলোচনা চলছে দেশে এবং দেশের বাইরে। চাইলেও কি সেসব এড়িয়ে থাকা যায়। কষ্ট করতে থাকা মানুষগুলোর মধ্যে বাংলাদেশির সংখ্যাও তো নেহাত কম নয়। বিভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করে তারাও কখনো কখনো চূড়ান্ত বিপদের মুখে ফেলে দেয়ে নিজেকে।

সেসব গল্পই এবার নিজের লেখার মধ্যে দিয়ে তুলে আনতে চেয়েছেন লেখক সুমন্ত আসলাম। এবারের বইমেলায় বাজারে এসেছে তার লেখা বই ‘আই সি দ্য সান’। মানবপাচারের মতো মানবিক একটি গল্পই উঠে এসেছে এই বইতে। লেখক বলেন, বইটা লিখতে গিয়ে আমাকে অনেক পেপার কাটিং করতে হয়েছে, অনেক কিছু পড়তে হয়েছে। খাটাখাটনির ফল এই বইটি। সেটা অনেক পাঠকও বলেছে। আমি নিজেও উপলব্ধি করেছি এই বইটিতে কোনো ফাঁকিবাজি নেই। মোটকথা বইটা নিয়ে আমি আশাবাদী।

এই লেখকের সাধারণত একটি উপন্যাস লিখতে মাসখানেক সময় লাগে, এই বইটি লিখতে তিনি সময় নিয়েছেন আড়াই মাস। তাই এবারের বইটি নিয়ে আশাবাদী লেখক নিজেও। এরই মধ্যে প্রায় ৪০ টিরও বেশি উপন্যাস লিখে ফেলেছেন লেখক সুমন্ত আসলাম। ‘আই সি দ্য সান’ বইটি নিয়ে একটু আলাদাভাবেই আশাবাদী তিনি। বলেন, বই মানেই ভালো সময়। বই হাতে থাকলে আর সেটা যদি হয় নিজের বই তাহলে সবসময় ভালো লাগে, সারাক্ষণ ভালো লাগে, এমনকি স্বপ্নেও ভালো লাগে।

অনেকটা সময় ধরে বাস্তব জীবনভিত্তিক কিছু করার পরিকল্পনা করছিলেন সুমন্ত আসলাম। তারই ফলাফল হলো ‘আই সি দ্য সান’। এমনই আরো কিছু লেখার ইচ্ছে আছে তার। বলেন, আমি এগারোটা প্লট বাছাই করে রেখেছি। যদি পারি তাহলে আগামী এগারো বছরে এই এগারোটি বই লিখতে চাই। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বা আদিবাসীদের নিয়ে তেমন একটা কাজ হয়নি। মহাশ্বেতা দেবী লিখেছেন। আমি এই বিষয়টা নিয়ে আবার লিখতে চাই তবে আর একটু রুট লেভেলে গিয়ে। 

পাঠকের কাছে এই লেখকের একটাই চাওয়া, পাঠক বই কিনবে এবং পড়বে। বাংলাদেশে যারা বই কিনেন তাদের খুব কমই বই পড়েন। বেশিরভাগ ক্রেতাই ড্রয়িংরুমে সাজানোর জন্যই বই কেনেন। সেটা যেন না হয় এটাই এই লেখকের চাওয়া। এভাবে চলতে থাকলে অনেক ভালো লেখা একসময় চোখের আড়াল হয়ে যায়।

এমন অনেক ঘটনাই ঘটছে আমাদের সাহিত্যে। পড়ার অভ্যাস নেই, সেই সঙ্গে সেটার আন্তর্জাতিকীকরণের চেষ্টা নেই বলেই হারিয়ে যাচ্ছে অনেক সাহিত্য। দেশের বাইরে ছড়িয়ে পড়া সম্ভব হচ্ছে না। লেখক বলেন, লালসালু উপন্যাস নোবেল পাওয়ার মতো। মানিক বন্দোপাধ্যায়ের অনেক লেখা নোবেল পেতে পারতো, কিন্তু সেটা হয়নি কারণ ইংরেজিতে এসব বই অনুবাদই হয়নি। সেটা হলে অনেক সাহিত্যই নোবেল পাওয়ার উপযোগী। সাহিত্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে এর আর কোনো বিকল্প নেই।

Reneta

সুমন্ত আসলামের লেখা `আই সি দ্য সান’ বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই বইটিতে কোনো ফাঁকিবাজি নেই

পরবর্তী

কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে নির্যাতন

পরবর্তী

কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে নির্যাতন

কিশোরকে ১৯ দিন শিকলে বেঁধে নির্যাতন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT