চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ছুটিতে আপনার শিশুর জন্য রঙিন দিন

তামান্না তামিম তামান্না তামিম
৭:৩৭ অপরাহ্ণ ২৬, মে ২০১৭
লাইফস্টাইল
A A

প্রতিদিন কি ধকলটাই না সামলাতে হয় আপনার আদুরে সোনামণিকে। সকাল হলেই বিশাল সাইজের একটা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে হয় । স্কুল থেকে ফিরেই আবার কোচিং সেন্টারের দৌড়াদৌড়ি, সন্ধ্যা নামলে হোম ওয়ার্কের জ্বালাতন। ওর আকাশ দেখার সময় কই!

অথচ তার তো এখন শৈশবকাল। বিকেলের উন্মুক্ত মাঠে ঘুড়ি উড়ানোর সময় এখন। আর এই ব্যস্ততার ভিড়ে তার বিকাশটা ঠিক মতো হচ্ছে কি! সেটা কিন্তু ভেবে দেখার বিষয়। বিকেলে একটুকু খেলতে যাবার সময়টাও পায় না সে। এখন হয়তো আপনার আদরের সন্তানটির ছুটি মিলবে। আর এ বন্ধটা মোটামুটি বড়সড়ই।

তাই এই সময়টাকেই আর বিকাশের জন্য কাজে লাগানো যেতে পারে। চাইলে তার এই সময়টাকে রঙিন করে তুলতে পারেন। শিশুকে আনন্দের সাথে বেশ কিছু দরকারি শিক্ষাও দিয়ে দিতে পারেন।

Banglabid

রঙ পেন্সিল বক্সে আঁকিবুঁকি

আপনার শিশুটি হয়তো আঁকতে দারুণ পছন্দ করে। আর্ট বুক থেকে শুরু করে দেয়াল, দরজা সবখানেই লেগে আছে তার রং পেন্সিলের দাগ। স্কুলের পড়ার চাপে এতোদিন আঁকাআঁকিটা ভালো করে করতে পারেনি সে হয়তো । এই বন্ধেই সুযোগ।

একগাদা রং পেন্সিল আর আর্ট ক্যানভাস ধরিয়ে দিন ওকে। শিশু আঁকুক তার ইচ্ছে খাতায় ইচ্ছে মতন। চাইলে এই দুই এক মাসের জন্য বাড়িতে একজন আর্ট টিচারও রেখে দিতে পারেন।

Reneta

গানের খাতায় হাতেখড়ি

এই বন্ধে আপনার সন্তানকে কিনে দিতে পারেন কিছু মিউজিক্যাল সরঞ্জাম। একটি খেলনা পিস্তলের বদলে তার হাতে তুলে দিন একটি হারমোনিকা। সুর ও সুন্দরের পৃথিবীতে যাত্রা শুরু হোক তার। চাইলে আরো কিছু কচিকাঁচার মতো তাকেও ভর্তি করিয়ে দিন গানের ইশকুলে।

সাইক্লিংটাও শিখিয়ে ফেলুন

এই বন্ধে আপনার ছয় বা সাত বছর বয়সী শিশুকে ছোট্ট একটি সাইকেল কিনে দিন। আর প্রতিদিন নিয়ম করে একটু আধটু করে সাইকেল চালাটাও শিখে যাক আপনার শিশু। পরবর্তী দারুণ কাজে দেবে ব্যাপারটা। প্রথমদিকে হয়তো একটু উল্টে পড়বে, তাতে ঘাবড়ে যাবেন না।

সাঁতার শেখাও চলুক

শিশুর শৈশব হোক বাধাহীন, উদ্বেল । ঝর্ণার মতো নির্মল বেগে বয়ে চলুক তার জীবনের প্রতিটি দিন। আর এ জন্য হওয়া চাই চৌকস ও বুদ্ধিদীপ্ত। এ বন্ধে আপনার শিশুকে সাঁতারের পাঠ দিন। একদিন সে ঠিকই হিমালয় জয় করবে। মনে রাখবেন- পানিতে না নামলে, কেউ শেখে না সাঁতার!

শিশুকে প্রকৃতির পাঠ দিন

শিশুকে প্রকৃতি শেখান। ওকে ঘাস, ফুল আর নদীর কাছে নিয়ে যান। আর ছেড়ে দিন প্রকৃতির বিশালতার কাছে। কিছু গাছপালা, আর ফল ফুলের সাথেও পরিচয় করিয়ে দিন। বৃক্ষ ও পাখিদের প্রতি ভালবাসা জাগিয়ে তুলুন। ফেমিনা

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬

ছোট্ট টক ফল, গুণে ভরপুর—আমলকী কেন খাবেন?

আগস্ট ১৩, ২০২৬

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT