চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ঈদে কী চমক নিয়ে আসছেন ‘বড় ছেলে’ নির্মাতা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
বিনোদন
A A

নাট্যনির্মাতা হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন মিজানুর রহমান আরিয়ান। বিশেষ করে গেল ঈদুল আজহায় ‘বড় ছেলে’ এবং ‘ব্যাচ ২৭’ দুই নাটক নির্মাণ করে তিনি তুমুল আলোচিত হন। এরপর ভালোবাসা দিবসে প্রচার হয় তার নির্দেশনায় ‘সংসার’ এবং ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ নামের আরও দুটি কাজ। এই দুটি কাজও জনপ্রিয়তা পায়।

এছাড়া ‘গল্পগুলো আমাদের’ নামে একটি সিরিয়াল রয়েছে প্রচারে। সবমিলিয়ে নির্মাতা আরিয়ানের ক্যারিয়ার এখন তুঙ্গে! সে জন্য আসন্ন ঈদুল ফিতুরে আরিয়ানের নির্দেশনায় ক’টি নাটক আসছে সেটা নিয়ে রয়েছে দর্শকদের ব্যাপক আগ্রহ। চ্যানেল আই অনলাইন জানার চেষ্টা করেছে মিজানুর রহমান আরিয়ানের ঈদের কাজের খবরাখবর।

শনিবার রাতে নির্মাতা আরিয়ান জানান, এই ঈদে তার নির্মাণে দুই নাটক প্রচারিত হবে। একটি নাটকের নাম ‘বুকের বাঁ পাশে’ এবং অন্যটি ‘আস্থা’। ‘বুকের বাঁ পাশে’-তে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন এবং ‘আস্থা’য় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। ‘বুকের বাঁ পাশে’ সম্প্রতি শুটিং করা এবং ‘আস্থা’র শুটিং করা রোজার আগে।

‘বুকের বাঁ পাশে’ প্রেমের গল্প। দুটি গান আছে। আদরের কথা তাহসিনের মিউজকে একটি গান এবং সোমেশ্বর অলির লেখা, সাজিদ সরকারের সুরে গানের কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব। দুইটি গানই আসবে সিডি চয়েজ থেকে।

মাত্র দুটি নাটক কেন? ১০-১২ দিন আগে সিরিয়ালের শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। এরপর একজন নিউরোলজিস্ট এর কাছে চিকিৎসা নেই। তিনি আমাকে শুটিং থেকে ২০ দিন দূরে থাকার পরামর্শ দেন। হ্যাক আউট, ঘোরাঘুরি করতে বলেন। কিন্তু শুটিং করা যাবেনা। কারণ, এতে মাথায় অনেক প্রেসার পড়ে। আমার নাটকগুলোর গল্প, চিত্রনাট্য এবং নির্দেশনায় আমি নিজেই দেই। এতে বেশি চাপ পড়ে। তাছাড়া গত তিন বছর ধরে টানা কাজ করছি।

পাঁচ থেকে ছয়টি করে প্রডাকশন প্রচার হয়েছে। আবার সিরিয়াল চলছে। কোনো বিশ্রাম নেইনি। এবার যেহেতু অসুস্থ তাই কাজগুলো ক্যানসেল করেছি। প্রযোজকদের বলেছি, আমার অসুস্থতার কথা। তারা রাজি হয়েছেন। এখন শুধু বাসা আর অফিসের এডিটিং প্যানেলে যাতায়াত করছি। এছাড়া ঈদুল আজহায় জন্য বেশি কাজ করার প্রস্তুতি নিচ্ছি। গল্প রেডি করেছি।

Reneta

আরিয়ান বলেন, অসুস্থ শরীর নিয়ে কাজ করলে হয়তো দর্শকদের ভালো কাজ উপহার দিতে পারতাম না। এতে মান নষ্ট হতো। আমি মনে করি ক্রিয়েটিভ কাজ শরীর বা মাথা ঠিক রেখে করতে হয়। তিনি বলেন, আমি রোমান্টিক ও ইমোশনাল কাজ করতে গিয়ে আমার দর্শকদেরও ইমোশনাল করে ফেলেছি। তারা হয়তো অভিমান করতে পারে, আমার কাজ এত কম কেন? আমার বিশ্বাস ঈদুল আজহায় ভাল কাজ করে দর্শকদের সব অভিমান ভাঙব।

এই ঈদের কাজগুলো প্রচারের সঙ্গে শুরু বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে কী টিভি নাটকে কোনো প্রভাব পড়বে? আরিয়ান বলেন, অবশ্যই প্রভাব পড়বে। ঈদের সময় একটা মানুষ ২৪ ঘন্টার মধ্যে বিনোদনের জন্য ৮ ঘণ্টা বরাদ্দ রাখে। এর মধ্যে সে নাটক দেখে, সিনেমা দেখে।  এরমধ্যে খেলা হলে বেশিরভাগ মানুষ খেলা দেখবেন। সেখান থেকে ২ ঘণ্টা চলে গেল। খেলার পর হয়তো নাটকগুলো দেখবে, কিন্তু ঈদের রেস তো আর পরে থাকবেনা। সবমিলিয়ে আমি মনে করি, একটু হলেও প্রভাব পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোজিয়াউল ফারুক অপূর্ববড় ছেলেমিজানুর রহমান আরিয়ানমেহজাবিন চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT