চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইভাবে ভালোবাসার ফুল চান না সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিলেন। দৌড়ে হাঁটু গেড়ে বসে পড়লেন সাকিব আল হাসানের সামনে। হাতে ফুল। যেন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। দিন শেষে এই ঘটনার কথা উঠতেই সংবাদ সম্মেলনে পড়ল হাসির রোল। হাসতে হাসতেই বাংলাদেশ অধিনায়ক বললেন, এমন ভালোবাসা চান না তিনি!

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সকালে ঘটে এই ঘটনা। সাকিব তখন বোলিং প্রান্তে। আচমকাই নিরাপত্তা কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন ফয়সাল নামের এক সাকিবভক্ত।

গিয়েই প্রথমে সাকিবকে স্যালুট ঠুকেছেন ফয়সাল। ২০১৬ সালে বেন স্টোকসকে আউট করে ঠিক এভাবেই স্যালুট দিয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। স্যালুট ঠুকেই হাঁটু গেড়ে বাড়িয়ে দেন ফুল। নেবেন কি নেবেন না, এমন দ্বিধাদ্বন্দ্বে শেষ পর্যন্ত ভক্তের মন রক্ষা করেছেন সাকিব।

‘সে ফুল বাড়িয়ে ধরেছে শুধু। ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা!’ সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের কথা বলেই সাকিবের হাসি। সঙ্গে হেসেছেন সংবাদকর্মীরাও।

শুধু ফুলই নয়, এরপর সাকিবকে জড়িয়েও ধরতে চেয়েছেন সেই ভক্ত। নিরাপত্তাকর্মীরা আসতে দেরি হওয়ায় নিমরাজী হয়ে তাকে জড়িয়ে ধরেন টাইগার দলপতি।

শুক্রবারের ঘটনাটিসহ বাংলাদেশ ম্যাচে বেশ কয়েকবার মাঠে ঢুকেছেন একাধিক অনাহূত দর্শক। আবেগ সামলাতে না পেরে মাঠে ঢুকে পড়ায় শেষপর্যন্ত যে বাংলাদেশেরই বদনাম সেটা ভুলে যাচ্ছেন এইসব আবেগী ভক্তরা।

Reneta

সাকিব তাই সতর্কই করে দিলেন সেসব দর্শকদের। আদতে যে এটা ক্ষতির কারণ হতে পারে সেটাও মনে করিয়ে দিলেন, ‘এরকম কিছু হোক আমি চাই না। খেলার মাঠে এসব যত কম হয়, আসলে কম নয়, একদম না হওয়াই ভালো।’

শুক্রবার ঘটনার পরপরই পুলিশের হাতে তুলে দেয়া হয় সেই ভক্তকে।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভারতের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন রোহিত-কোহলির, বাদ শামি-কিষাণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT