চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইবারের বিপক্ষে চেনারূপে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ পর্যন্ত লড়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এইবার। আবার দুই দলের শক্তির তারতম্য কোথায় সেটা বোঝাতেই যেন দারুণসব আক্রমণ শানিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে লড়াইটা জমেনি। ‘পুঁচকে’ এইবারের বিপক্ষে প্রত্যাশিত একপেশে জয়ই পেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার রাতে মার্কো আসেনসিও ও মার্সেলোর গোলের পাশাপাশি পাওলো অলিভিয়ের কল্যাণে একটি আত্মঘাতি গোল উপহার পেয়েছে লস ব্লাঙ্কোসরা। তাতে জিনেদিন জিদানের দলের জয়টা ৩-০ গোলের।

লা লিগার শুরুতে হোঁচট খাওয়া রিয়াল তাতে ক্রমেই ফিরছে আপন চেহারায়। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে যদিও পয়েন্ট টেবিলের তিনে আছে দলটি। এক পয়েন্টে তাদের চেয়ে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। ২৫ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এইবারের আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছিল ম্যাচের দ্বিতীয় মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদোর তড়িৎগতির এক আক্রমণ। তখন পর্তুগিজ তারকার বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে ফেরান অতিথি গোলরক্ষক।

শুরুর দিকে ক্ষিপ্রতা ছিল এইবারের খেলায়ও। ম্যাচের ৫ মিনিটে জর্ডানের আচমকা শট সতর্ক থাকায় ঠেকিয়ে দিতে পেরেছেন রিয়াল গোলরক্ষক।

রিয়ালের গোলের শুরুটা আবার এইবারের ভুলের অবদানে। ১৭ মিনিটে বক্সে মার্কো আসেনসিওর ক্রসে বল পেয়ে হেড করতে যান সার্জিও রামোস। সেটি বিপদমুক্ত করতে গিয়ে পাওলো অলিভেইরাও মাথা ছুঁইয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে বসেন।

Reneta

ম্যাচের আধাঘণ্টা পেরনোর আগেই এইবারের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেছে রিয়াল। ২৮ মিনিটে ইস্কোর ক্রসে আসেনসিওর ভলি অতিথি গোলরক্ষক ঠেকাতে যেয়ে শিশুতোষ ভুল করেন, বল সোজা জালে।

রোনালদো পরে গোল খরা ঘোচাতে মরিয়া হয়েছেন। কিন্তু ৬৭ মিনিটে লুকা মদ্রিচের থালায় সাজানো বল এইবার গোলরক্ষক দিমিত্রভের গায়ে মেরে বসেন সিআর সেভেন।

পরে অসাধারণ এক গোলে এইবারের কফিনে শেষ পেরেক ঠুকেছেন মার্সেলো। করিম বেনজেমার সঙ্গে দারুণ বোঝাপড়ায় বলের আদান-প্রদান করে ৮২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে লস ব্লাঙ্কোসদের তৃতীয় গোলের উল্লাসে ভাসান ব্রাজিলিয়ান লেফট-ব্যাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইবাররিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT