চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইবারের জালে মেসির গোল উৎসব

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৪:৫৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বার্সেলোনা উড়ছে, উড়ছেন দলটির প্রাণভোমড়া লিওনেল মেসিও। লা লিগায় এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করেছিলেন, ফুটবল জাদুকর এবার করলেন চার গোল। এইবারের জালে মেসির গোল উৎসবের রাতে ৬-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে মেসির গোলোৎসবের ম্যাচে প্রথমবারের মত শুরুর একাদশে সুযোগ পেয়ে জাল খুঁজে নিয়েছেন ব্রাজিলিয়ান পাউলিনহো। অন্য গোলটি ডেনিশ সুয়ারেজের।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য নড়বড়েই হয়েছিল বার্সেলোনার। একাদশে ৬টি পরিবর্তন নিয়ে লুইস সুয়ারেজ ও ইভান রাকিটিচকে বেঞ্চে বসিয়ে দল সাজান ভালভার্দে।

ম্যাচের তৃতীয় মিনিটে গোলরক্ষক মার্ক আন্দ্রে-টের স্টেগেন দেয়াল হয়ে না দাঁড়ালে অতিথিদের সের্জি এনরিচের কোনাকুনি শট স্বাগতিকদের জাল খুঁজে নিতে পারত। ১০ মিনিটে অ্যাটাকিং মিডফিল্ডার ইনুইয়ের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্টেগেনই।

অবশ্য দ্রুতই গুছিয়ে নিতে থাকে ভালভার্দের শিষ্যরাও। ম্যাচের ২০ মিনিটে আসে প্রথম সাফল্য। এসময় ডিফেন্ডার অ্যালেজান্দ্র গ্যালভেজ নিজেদের বক্সে বার্সার নেলসন সেমেদোওকে বাজেভাবে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। স্পটকিকে দলকে প্রথমবার এগিয়ে দেন মেসি।

Reneta

আঠারো মিনিট পর মেসির দুর্দান্ত প্রচেষ্টায় দেয়াল হয়ে ব্যবধান দ্বিগুণ করতে দেননি অতিথি গোলরক্ষক। তবে তার এক মিনিট পরই পাউলিনহোকে আটকাতে পারেননি তিনি। গেটাফের বিপক্ষে জয়সূচক গোল করা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডেনিশ সুয়ারেজের কর্নার থেকে ভেসে আসা বলে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

মধ্যবিরতির পর ফিরে বার্সার তৃতীয় গোলের নায়ক ডেনিশ সুয়ারেজ। ৫৩ মিনিটে বক্সের মধ্য থেকে জোরাল শটে গোল আদায় করে নেন কাতালানদের স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের ৫৭ মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় এইবার। জুনকা রেনের ক্রসে দারুণ ফিনিশিংয়ে সের্জি এনরিচ ব্যবধান কমানো গোলটি এনে দেন।

সেটি যেন আরও তাঁতিয়ে দেয় গোলের নেশায় থাকা মেসিকে। পরের তিন মিনিটে দুবার এইবারের জাল খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের ৫৯ মিনিটে বল পায়ে কারিকুরি করে এইবারের বক্সে ঢুকে গোলরক্ষককে বোকা বানার মেসি। পরে হ্যাটট্রিক গোলটিতে মিশে থাকল আরও বেশি নৈপুণ্যতা। ৬২ মিনিটে পাউলিনহোর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে ক্ষিপ্রতায় সঙ্গে প্রতিপক্ষের বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন তিনি।

যেটি স্প্যানিশ লিগে ২৮তম হ্যাটট্রিকের স্বাদ দেয় মেসিকে। বার্সার হয়ে সব মিলিয়ে মেসির ৩৯তম হ্যাটট্রিক এটি। আর জাতীয় দল হিসেবে নিলে ক্যারিয়ারের ৪৩তম।

হ্যাটট্রিক করেও অবশ্য গোলক্ষুধা কমেনি মেসির। একের পর এক আক্রমণ শানিয়েছেন। তাতে নিজের চতুর্থ গোলটি আসে ৮৭ মিনিটে। বদলি অ্যালেক্স ভিদালের কাটব্যাকে গোলোৎসবের রাতে নিজের হালি পূর্ণ করেন মেসি। চলতি মৌসুমে লিগে যেটি তার নবম গোল। সব মিলিয়ে মৌসুমের ১৬তম গোল।

নতুন মৌসুমে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট হল শীর্ষে থাকা বার্সার। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। রাতের অন্য ম্যাচে মালাগাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ৯ পয়েন্ট নিয়ে তিনে ভ্যালেন্সিয়া। পাঁচে চার ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিস্প্যানিশ লা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT