চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচপি’র প্রতিভা খুঁজতে আলাদা নির্বাচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুরের একাডেমি মাঠ সরব হয়ে উঠেছে তরুণ ক্রিকেটারদের পদচারণায়। কারণ বুধবার থেকেই শুরু হয়েছে বিসিবির হাই পাফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম। সকালে ফিটনেস টেস্টের পর শুরু হয় স্কিল ট্রেনিং।

তাদেরকে দেখতে নেটে চোখ রেখেছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলকে দেখার পাশাপাশি আকবর-ইমন-রাকিবুলদের ওপরও চোখ রাখতে হচ্ছে তাকে। তবে জাতীয় দলের কোনো সূচি থাকলে  হাবিবুলকে চলে যেতে হবে তার আসল দায়িত্বে। তখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও ব্যস্ত হয়ে পড়বেন মুশফিক-তামিমদের নিয়ে।

সেই সময়টায় যেন তরুণ খেলোয়াড়দের একজন নির্বাচকের মাধ্যমে পর্যবেক্ষণের মধ্যে রাখা যায়; সেটাও ভাবছেন এইচপি ইউনিটের প্রধান নাইমুর রহমান দুর্জয়। এইচপির জন্য আলাদা নির্বাচকের প্রয়োজনীয়তা উপলব্ধির কথা সরাসরিই জানালেন তিনি।

‘‘সবসময় তো চেষ্টা থাকে (খেলোয়াড়দের মনিটরিং), নির্বাচকরা অনেক সময় হয়তো একটু চাপে থাকেন, জাতীয় দলের খেলা থাকলে। এইচপি দলের আলাদা নির্বাচক নেই। এটার প্রয়োজনীয়তা মাঝে মাঝে অনুভব করি আমি এবং তা নিয়ে আলাপ-আলোচনায় হয়। হয়তো আমরা সামনের দিকে সেটাও (আলাদা নির্বাচক) চিন্তা করবো। যদিও এইচপির আলাদা নির্বাচক থাকলে জাতীয় দলের নির্বাচকদের সাথে একসঙ্গে কাজ করতে হবে। হয়তো জাতীয় দলের ভেতর থেকেই কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।’’

এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ২৫ জন ক্রিকেটার প্রথম পর্বে ২৬ নভেম্বর পর্যন্ত অনুশীলন করবেন। অধিকাংশ তরুণ ক্রিকেটাররা এর মাঝেই খেলবেন তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। মিরপুরে তা হবে ১১-২৩ অক্টোবর।

Reneta

দেশের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতামূল আসরে খেলবে আকবর-ইমনরা। তিনটি দলে ভাগ হয়ে লড়বেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা দলের ১২ ক্রিকেটার। বড়দের সঙ্গে ছোটরা কেমন করে সেটি দেখতে মুখিয়ে আছেন সবাই।

ক্যাম্পের প্রথম দিন বিপ টেস্টে তরুণ খেলোয়াড়দের ফলাফল মুগ্ধ করেছে দুর্জয়কে। করোনা বিরতির পরও প্রায় সব ক্রিকেটারই নিজেদের ফিট রাখতে পেরেছেন। ব্যাপারটা খুবই ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের প্রথম টেস্টের অধিনায়ক।

‘’এটাকে আমরা একটি সুযোগ (তিন দলের আসর) বলতে পারি। যেহেতু কোভিড-১৯ পরিস্থিতিতে খেলোয়াড়রা অনলাইনে কোচদের সাথে, বিশেষ করে ফিটনেস নিয়ে তারা মনোযোগী হয়েছে এবং আজকে কিন্তু ফিটনেট টেস্টে খুব ভালো করেছে। ২৫ জনের ভেতরে আসলে ২-১ জনের সমস্যা হতেই পারে। কিন্তু সবমিলিয়ে ফিটনেস টেস্টে তারা ভালো করেছে। ওদের মাছে দায়িত্ববোধ আছে, সিরিয়াস আছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য। আর জাতীয় দলের সঙ্গে তারা যে সিরিজটা খেলবে এটা একটা সুযোগ।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচপি ক্যাম্পতরুণ ক্রিকেটারবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT