চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি ফলাফল: ইংরেজিতে কবে আমরা পাকা হব!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০২ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

রোববার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কৃতকার্য লাখ লাখ শিক্ষার্থীর জন্য এই দিনটি আনন্দের হলেও দেশের সবগুলো বোর্ডের ৩১.০৯ শতাংশ শিক্ষার্থীর জন্য বিষাদের। কেননা এবার দেশের সবগুলো বোর্ডের গড় পাশের হার ৬৮.৯১। এই পাসের হার গতবারের তুলনায়ও ৫.৭৯ শতাংশ কম। এছাড়া এবার জিপিএ-৫ এর সংখ্যাও ব্যাপকভাবে কমেছে। আগের বছরের তুলনায় এবার ২৫ হাজারের বেশি জিপিএ-৫ কম পেয়েছে। ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, এবারের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি ফলাফল বিপর্যয় হয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের ৬৬ দশমিক ৮৪ শতাংশ হলেও কুমিল্লা বোর্ডে এই হার ৪৯ দশমিক ৫২। এমনকি মানবিক শাখায় এই বোর্ডের পাসের হার মাত্র ৩৮ দশমিক ৩৮। সকল বোর্ডে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও মাত্র ৫৩২টি। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বীকার করেছেন, গত ১০ বছরের মধ্যে এই বোর্ডে এইচএসসিতে এত বাজে ফল হয়নি। এবার এইচএসসি পরীক্ষা চলাকালে কোন ধরণের রাজনৈতিক অস্থিরতা না থাকার পরও এমন বিপর্যয়কে আমরা শিক্ষার গুণগত মানের সংকট বলেই মনে করি। কিন্তু কেন এমনটা হচ্ছে? ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, এবারও শিক্ষার্থীরা ইংরেজিতে খারাপ করায় ফলাফলের এই হাল। এর মধ্যে কুমিল্লা বোর্ডে এ বছর ইংরেজিতে ১ লাখ ৩৮১ জন পরীক্ষা দিয়ে ফেল করেছে ৩৮ হাজার ৮৩ জন। যশোর বোর্ডে ইংরেজি বিষয়ে পাসের হার অন্যান্য বছর ৯০ শতাংশের উপরে থাকলেও এবার ৭২ দশমিক ৯৪ শতাংশ। এই দুই বোর্ডসহ অন্যান্য বোর্ডের গ্রামের প্রতিষ্ঠানগুলোতে এখনও ইংরেজিতে দক্ষ ও মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে। তবে আমরা মনে করি, এই বিষযে শিক্ষকদের একতরফা দোষারোপ করার সুযোগ নেই। এক্ষেত্রে তাদের সীমাবদ্ধতার দিকেও সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। এছাড়া শিক্ষকতায় প্রতিভাবান-যোগ্যদের নিয়োগ দিয়ে এ ব্যবস্থা থেকে মুক্তি মিলতে পারে। এ বছর হঠাৎ খাতা দেখার ধরণেও অনেকটা পরিবর্তন আনা হয়েছে বলে ফলাফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তবে সেই পরিবর্তিত ধারার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের ধরণ ও শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে। সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা শিক্ষার্থীদের ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ভীতি কমিয়ে কতটা মানসম্মত শিক্ষা প্রদান করে থাকেন, তা খতিয়ে দেখে তড়িৎ ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT