চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি পরীক্ষার ৫ দিনের সময়সূচিতে পরিবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
এইচএসসি-অভিভাবক

পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা পবিত্র শবে বরাতের কারণে ১৭, ১৮ ও ২২ এপ্রিল এবং ৪ ও ৬ মে’র সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষা হবে ৯ মে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে ও ২২ এপ্রিলের পরীক্ষা হবে ১২ মে। এ ছাড়া ৪ মে ও ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বেলা দুইটা থেকে নেওয়া হবে।

সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক এসব তথ্য জানান।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের আরবি প্রথমপত্র, সংস্কৃত প্রথমপত্র এবং পালি প্রথমপত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র অনুষ্ঠিত হবে ১১ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আগামী ২২ এপ্রিলের পদার্থ বিজ্ঞান, (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব:) দ্বিতীয়পত্র ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Reneta

আগামী ৪ মে’র গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী ৬ মে অনুষ্ঠিতব্য বিজ্ঞান দ্বিতীয়পত্র বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৫৮ হাজার ৫০৯ জন। গত বারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৪৮ জন বেড়েছে।

এবার ৫১টি বিষয়ে ১০১টি পত্রের মোট ৩ হাজার ৯০০ ধরনের প্রশ্ন ছাপা হয়েছে।

প্রশ্ন ফাঁস বা গুজব রোধে প্রশ্ন ছাপা ও সরবরাহের সঙ্গে যারা জড়িত তাদের ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।পরীক্ষার কারণে দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসি ও সমমান পরীক্ষাপবিত্র শবে বরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT