চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইচএসসি’র ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে লিগ্যাল নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
আদালত
A A

জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি’র ফলাফল প্রস্তুতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

করোনার কারণে পরীক্ষা নেয়া না গেলে নিজ নিজ কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির ফলাফল মূল্যায়ন চাওয়া হয়ছে।

সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের ছাত্রী শতাব্দী রায় নামে এক এইচএসসি পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান রেজিস্ট্রি ডাক যোগে বৃহস্পতিবার এই নোটিশ পাঠান।

শিক্ষা মন্ত্রনালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ৭ অক্টোবর মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি’র ফলাফলের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু জেএসসি ও এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুত করলে নোটিশদাতাসহ আরও অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে প্রত্যাশিত ভালো ফলাফল করা থেকে থেকে বঞ্চিত হবেন। তাই করোনার কারণে পরীক্ষা নেওয়া না গেলে করোনার আগেই হয়ে যাওয়া কলেজের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসির ফলাফল মূল্যায়ন চাওয়া হয়েছে এই নোটিশে।

এছাড়া নোটিশে এই শিক্ষার্থী বলেছে, ‘জেএসসিতে জিপিএ-৫ পেলেও এসএসসি চলাকালীন সময়ে অসুস্থতার কারণে পূর্ণ প্রস্তুতি না নিতে পারায় তিনি জিপিএ ৪.২২ প্রাপ্ত হন। জেএসসি ও এসএসসি’র ফলাফলের গড় প্রস্তুত করলে তার প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ আসবে না। এ নিয়ে তিনি হতাশায় রয়েছেন।’

Reneta

এই নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিলিগ্যাল নোটিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT