চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিক ঘটকের সঙ্গে মান্টোর তুলনায় নন্দিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

উর্দু ভাষার বরেণ্য লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাশ। ছবিটির স্ক্রিনিংয়ে সম্প্রতি তিনি গিয়েছিলেন কলকাতায়। আর সেখানে গিয়ে উর্দু ভাষি লেখক মান্টোকে বাংলার অন্যতম নির্মাতা ঋত্বিক ঘটকের সাথে তুলনা করলেন।

ছবির ট্রেলার রিলিজের পর চারদিকে বেশ আলোচনার জন্ম দিয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মান্টো’। ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতা নন্দিতা দাশ। ছবিটির শেষ মুহূর্তের প্রচারণায় তিনি ছুটছেন ভারতের বিভিন্ন রাজ্যে। তারই ধারাবাহিকতায় কলকাতার মানুষকে ছবিটি দেখালেন এই নির্মাতা। এসময় তার সঙ্গে ছিলেন মান্টোর চরিত্রে অভিনয় করা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

‘মান্টো’তে মূলত ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত মান্টোর জীবনের সংকটময় সময়কে তুলে ধরা হয়েছে। শুধু মান্টো নন, ছবিতে প্রাণ পেয়েছে মান্টোর কিছু ছোটগল্পও। মান্টোকে তুল ধরতে কলকাতায় এসে নন্দিতা দাশ ঋত্বিক ঘটককে উদাহরণ হিসেবে টানলেন।

মান্টোকে ঋত্বিক ঘটকের সঙ্গে মিল পান জানিয়ে নন্দিতা বলেন, মান্টোর মতো ব্যক্তিত্বরা প্রতি দশকেই এসেছেন। আমি তো ঋত্বিক ঘটকের সঙ্গে তার অনেক মিল পাই।

এদিকে ‘মান্টো’ নিয়ে নির্মাতা নন্দিতার উচ্ছ্বাসকে খুব কাছ থেকে দেখেছেন নওয়াজ। নন্দিতাকে তিনি লেডি মান্টো বলে অভিহিত করে জানান, মান্টো ছবি নিয়ে আমরা যখন প্রথম আলোচনা শুরু করি, তার পাঁচ বছর আগে থেকেই নন্দিতা মান্টোকে নিয়ে পড়াশোনা করছেন। এখন তো উনি একদম লেডি মান্টো হয়ে উঠেছেন।

ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকি ছাড়াও আরো অভিনয় করেছেন ঋষি কাপুরের মতো বর্ষীয়ান অভিনেতা। আছেন পরেশ রাওয়ালের মতো তুখোড় অভিনেতা। দেখা যাবে জাভেদ আখতারের মত প্রভাবশালী ব্যক্তিত্বকেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋত্বিক ঘটকনওয়াজউদ্দিননন্দিতা দাশমান্টোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT