চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ আদায়ে পিছিয়ে থাকা ২০ ব্যাংককে কঠোর নির্দেশনা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:০৬ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

খেলাপি ঋণভারে জর্জরিত সরকারি-বেসরকারি খাতের ২০টি ব্যাংককে ঋণ আদায়ে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

ঋণ আদায়ে সন্তোষজনক অগ্রগতি দেখাতে না পারা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে ডেকে এসব কথা জানিয়ে দেয়া হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত জনতা, রূপালী ও বাংলাদেশ কৃষি ব্যাংক ছাড়া অন্য ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ওরি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, ফারমার্স ব্যাংক, সিটি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও ব্যাংক অব সিলন।

ব্যাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং অফসাইট সুপারভিশন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ব্যাংকগুলোর ত্রৈমাসিক ঋণ আদায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাদের সর্তক করা হয়েছে। এতে ব্যাংকগুলোর পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করে ঋণ আদায়ে দ্রুত উন্নতি করতে প্রধান নির্বাহীদের নির্দেশ দেয়া হয়। অন্যথায় ব্যাংক কোম্পানি আইন মোতাবেক ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৈঠক শেষে এস কে সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলো যাতে হুমকির মধ্যে না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। সভায় ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর জোর দেয়া হয়েছে।

Reneta

সভায় উপস্থিত একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যেসব ব্যাংক ঋণে জর্জরিত তাদের কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। কারণ ঋণে জর্জরিত হয়ে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি হতে পারে। এতে ব্যাসেল-৩ বাস্তবায়ন থেকে পিছিয়ে পড়বে ব্যাংকগুলো। তাছাড়া তাদের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।

ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কয়েকটি বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে। এর মধ্যে যেসব ব্যাংক ঋণ আদায়ের সক্ষমতায় পিছিয়ে তাদের ঋণ আদায় ইউনিট জোরদার করতে বলা হয়।

এছাড়া যেসব ঋণের বিপরীতে মামলা আছে সেগুলোর জন্য অর্থ ঋণ আদালতের অভিজ্ঞ আইনজীবী দ্বারা মামলাগুলো পরিচালনা করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ে মাঠ পর্যায়ে ও ব্রাঞ্চ পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও প্রত্যেক কর্মকর্তাকে এ লক্ষ্যমাত্রার আওতায় আনতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাকে ইনসেনটিভ বা পুরস্কৃত করার বিষয়েও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে প্রতি তিন মাস পর ব্যাংকগুলোর ঋণ আদায় অগ্রগতি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ বা খেলাপি ঋণ, আদায়কৃত ঋণ, ঋণ অবলোপন বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলছে কেন্দ্রীয় ব্যাংক।

ঋণ আদায়ের অগ্রগতি প্রতিবেদন বোর্ডসভায় নিয়ে যেতে বলা হয়েছে। বোর্ড সেগুলো মিটিংয়ে আলোচনা করে বাংলাদেশ ব্যাংককে জানাবে বলেও নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলাপী ঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়া আক্রমণ করলে কী করবে রাশিয়া?

পরবর্তী

ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল সাড়ে ৪‘শ রোগী

পরবর্তী

ময়মনসিংহে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল সাড়ে ৪‘শ রোগী

মঙ্গলবার ভুটান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT