চ্যাম্পিয়ন্স লিগের মহাকাব্যিক ম্যাচের পর উয়েফার রোষানলে পড়েছেন রেফারি ডেনিজ আয়েতকিন। ওই ম্যাচটি বার্সার জন্য ‘মরা-বাঁচার’ ছিল। চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যেতে হলে সেদিন ৫-০ ব্যবধানে জিততে হতো মেসিদের। বার্সা শেষ পর্যন্ত ৬-১ গোলে ম্যাচটি জিতে যায়।
মার্কা জানিয়েছে, উয়েফার রেফারিং কমিটির নিষেধাজ্ঞায় পড়তে পারেন ডেনিজ।
ডেনিজ ওই ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেন। যার কয়েকটি বার্সার বিপক্ষে গেছে, আবার কয়েকটি পক্ষে গেছে।
বার্সা প্রথমার্ধে কয়েকটি পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি। আবার সুয়ারেজ-নেইমারদের পক্ষে এমন দুটি পেনাল্টি দেন, যা নিয়ে বিতর্ক শুরু হয়।
উয়েফার বরাত দিয়ে মার্কা বলছে, জরিমানার পাশাপাশি ওই রেফারিকে সতর্ক করা হবে। এমনকি রেফারির দায়িত্ব থেকে তাকে সাইডবেঞ্চেও পাঠিয়ে দেয়া হতে পারে!






