উড়োজাহাজ বানানো, প্রশিক্ষণ, মেরামতসহ এ বিষয়ক সবকিছুই শেখানো হয় চীনের এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে এ্যারোস্পেস বিষয়ে লেখাপড়া করতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে একাধিক বাংলাদেশি শিক্ষার্থী।
চীনের লিয়ংনিং প্রদেশের সিইয়াং এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। সারাদেশে এমন ৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয়।
শিক্ষকরা বলছেন, বিশ্বের নানাপ্রাপ্ত থেকে এই খাতে লেখাপড়া করতে আসে শিক্ষার্থীরা। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থী বলেছেন, এ্যারোস্পেস বিষয়ে বাংলাদেশে লেখাপড়ার সুযোগ নেই বলে চীনে এসেছেন তারা।
লেখাপড়া শেষ করার আগেই উড়োজাহাজ তৈরির শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে চাকরি হয়ে যায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:










