চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজ দুর্ঘটনায় বিশ্বনেতাদের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিশ্বনেতারা।  টুইটারে এবং লিখিত বার্তায় এই ঘটনায় নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর যন্ত্রণা অনুভব করছি।  এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার টুইটে লিখেছেন, উড়োজাহাজ ‍দুর্ঘটনায় খুবই দু:খিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।  এই কঠিন সময়ে বাংলাদেশ ও নেপালের মানুষের জন্য আমাদের প্রার্থনা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোক জানিয়েছেন এই ঘটনায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি লিখেছেন, কাঠমান্ডু বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষগুলোর প্রতি আমার গভীর শোক জ্ঞাপন করবেন।  আক্রান্তদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা ও সহায়তা জানানোর অনুরোধ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন সার্ক সচিবালয়ও।  উড়োজাহাজ দুর্ঘটনায় তারা বাংলাদেশ ও নেপালের মানুষ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।

Reneta

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উড়োজাহাজটিতে থাকা ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি, একজন মালদ্বীপের এবং একজন চীনের নাগরিক। উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজউড়োজাহাজ বিধ্বস্তলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

পরবর্তী

উড়োজাহাজ বিধ্বস্ত: সব মেডিকেল কলেজে ৩ দিনের শোক

পরবর্তী

উড়োজাহাজ বিধ্বস্ত: সব মেডিকেল কলেজে ৩ দিনের শোক

মেহের আফরোজ শাওন

'সুটকেসে করে মা আর বাবা কি তাদের বাবুটার জন্য পরীদের মত জামা এনেছিল?'

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT