চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত জয়ে শীর্ষেই থাকল রূপগঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চোট কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে নির্বিষ থাকলেন তাসকিন আহমেদ। তবে বাকীদের দারুণ বোলিংয়ে নাগালেই থাকল রূপগঞ্জের জয়ের লক্ষ্য। পয়েন্ট টেবিলের তলানির দল উত্তরাকে ১৮০ রানে আটকে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লিগপর্ব শেষ করল তারা।

তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেরা ছয়ের সুপার লিগ শুরু করবে নাঈম ইসলামের দল।

ছোট লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই লিজেন্ডস অব রূপগঞ্জ তুলে ফেলে ৯৬ রান। নাঈম শেখ ৬৩ রান করে মোহাইমেনুলের বলে বোল্ড হলে ভাঙে জুটি।

আরেক ওপেনার মেহেদী মারুফের সঙ্গে মুমিনুল হকের ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪০.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে তারা। মেহেদী ৬২ ও মুমিনুল ৪৭ রানে অপরাজিত থাকেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরা স্পোর্টিং ক্লাব পুরো ৫০ ওভার ব্যাটিং করেও ৮ উইকেট হারিয়ে ১৮০ রানের বেশি তুলতে পারেনি।

রূপগঞ্জের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন তিন উইকেট। হন ম্যাচসেরা। ভারতীয় পেসার রিশি ধাওয়ান দুটি ও মোহাম্মদ শহিদ নেন একটি করে উইকেট।

Reneta

বিশ্বকাপ দলে থাকার চ্যালেঞ্জ নিয়ে প্রিমিয়ার লিগে প্রথম খেলতে নামা তাসকিন ছাড়া সবাই করেছেন হিসেবি বোলিং। তবে খরুচে ছিলেন এ ডানহাতি পেসার। ৫ ওভারে দেন ৩৬ রান। পাননি কোনো উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯রূপগঞ্জলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT