আজ শুক্রবার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণসহ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে নির্বাচনী নানা কার্যক্রম চলবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা ভোট গ্রহণ বিরতি থাকবে। বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৭–২০১৯ মেয়াদের বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে । এবার মোট ভোটার ৪৬৮ জন।
এবারের নির্বাচনে লিটন-দর্পণ ও রহমান-নিশান নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২১টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে লিটন-দর্পণ প্যানেলে সভাপতি পদে লিটন এরশাদ ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান দর্পণ, আর রহমান-নিশান প্যানেলে সভাপতি পদে আবদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি পদে কামরুজ্জামান বাবু, বাদল আহমেদ, সীমান্ত খোকন ও এনাম সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এস রানা ও হামিদ মোহাম্মদ জসিম। অর্থ সম্পাদক পদে নবীন হোসেন ও নাসিম রুমী। সাংগঠনিক সম্পাদক পদে তানভীর তারেক ও সৈকত সালাহউদ্দিন। আন্তর্জাতিক ও গবেষণা পদে মাহমুদ মানজুর ও রিমন মাহফুজ। মহিলা বিষয়ক পদে আবিদা নাসরিন কলি ও আনজুমান আরা শিল্পী। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দাউদ হোসাইন রনি ও রেজাউর রহমান রিজভী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ সেলিম ও আবদুল্লাহ জেয়াদ এবং দফতর সম্পাদক পদে নিপু বড়ুয়া ও মইনুল হক রোজ।
এদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে ৯টি পদের জন্য লড়ছেন ১৮ জন। তারা হলেন রফিকুর রহমান রেকু, সাহাবুদ্দিন মজুমদার, মঈন আব্দুল্লাহ, ইসরাফিল শাহীন, আলী হোসেন রকিব, আহমেদ তেপান্তর, মাহফুজুর রহমান, শেখ রাজিয়া সুলতান, লুৎফর রহমান খান, মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান মনি ও রাহাত সাইফুল।
এবার মোট ৭ জন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন। তারা হলেন, ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূঁইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।






