চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের শেষদিন সন্ধ্যায় ‘আলতা বানু’ ও ‘উমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

নয় দিনব্যাপী রাজধানীর ছয়টি ভেন্যুতে দেশ বিদেশের চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৭তম আসর। শুক্রবার উৎসবের শেষ দিন। আর এদিন সন্ধ্যায় দেখানো হবে বাংলা ভাষার দুই ছবি।

একটি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত অরুণ চৌধুরীর আলোচিত ছবি ‘আলতা বানু’ এবং অন্যটি শ্রী ভেঙ্কটেশ প্রযোজিত কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর গেল বছরের সফল ছবি ‘উমা’।

শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুক্রবার বিকাল থেকে শুরু হবে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর সমাপনী অনুষ্ঠান। বিকাল চারটা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে দেখানো হবে সৃজিত মুখার্জীর বহুল প্রশংসিত ছবি ‘উমা’।

Banglabid

২০১৫ সালে কানাডায় ঘটে যাওয়া এক সত্যি ঘটনা অবলম্বন করে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী নির্মাণ করেন ‘উমা’। ক্যানসার আক্রান্ত ছোট্ট ইভান ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায়, কিন্তু তার আগে শেষ ইচ্ছে হিসেবে ক্রিসমাস দেখার কথা জানান। কিন্তু সত্যিকারের ক্রিসমাস দেখতে হলে তাকে ডিসেম্বর পর্যন্ত বাঁচতেতো হবে! কিন্তু ডাক্তার জানান ভিন্ন কথা। আর তাই কানাডার অন্টারিওতে ছোট্ট ইভানের ইচ্ছা পূরণ করতে তার অজান্তেই আয়োজন করা হয় নকল ক্রিসমাসের। তিরিশ হাজার মানুষ সেই ক্রিসমাসে অংশ গ্রহণ করেছিলেন, শুধু ছোট্ট ইভানের শেষ ইচ্ছের কথা জেনে!

আর এই সত্যি ঘটনাকেই ‘উমা’য় তুলে ধরেন সৃজিত। এমন গল্পের অনুপ্রেরণায় বাঙালিয়ানার আদলে নির্মিত এই ছবিটি ইতিমধ্যে বক্স অফিসে হিট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসবেও বেশ প্রশংসা কুড়ায়।

অন্যদিকে দুই বোনের গল্পে গেল বছর বাংলাদেশে মুক্তি পাওয়া অরুণ চৌধুরীর ‘আলতা বানু’ ছবিটি দেখানো হবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায়। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ছবিটি দেখানো হবে।

Reneta

এই ছবিটিও কানাডার টরেন্টো ও উত্তর কোরিয়ার পিয়ঙ ইয়ঙ চলচ্চিত্র উৎসব এবং দিল্লী আন্তর্জাতিব চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। দুই বোনের বন্ধন এবং কষ্টের উপাখ্যান ‘আলতা বানু’। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে নির্মিত এই ছবিটির চিত্রনাট্য করেছেন বৃন্দাবন দাস। ‘আলতা বানু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, সাবেরী আলম প্রমুখ

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে শুক্রবার (১৮ জানুয়ারি)। ৮টি বিভাগে ৭২টি দেশের ২২০টি সিনেমা নিয়ে শুরু হওয়া এই উৎসবের শেষ দিনের অপেক্ষায় ঢাকার দর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুর রহমান মিলনআলতা বানুউমাজাকিয়া বারী মমদিলারা জামানমামুনুর রশীদরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসাবেরী আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টেন ইয়ার চ্যালেঞ্জ’: নির্দোষ ট্রেন্ড, নাকি অন্য কিছু?

পরবর্তী

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ল্যাথাম-গ্র্যান্ডহোম

পরবর্তী

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড দলে ল্যাথাম-গ্র্যান্ডহোম

শেখ হাসিনা নামে ৬টি ফেসবুক পেজ ব্যবহার করত ফারুক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT