অনেক নাটকীয়তার পর শেষ হলো ঢাকার ধামরাইয়ের উল্টো রথটান। এর মধ্য দিয়ে ৮দিনের সফর শেষে যশোমাধব আবার ফিরলো নিজ বাড়িতে। তবে নিরাপত্তার নামে প্রশাসনের বাড়াবাড়িতে এবারের রথটানে স্মরণকালের সবচেয়ে কম মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে আগে জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত করা হয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এই রথটান। তবে সাম্প্রাদায়িকতার বিভেদ ভুলে সকলের প্রচেষ্টায় সফলভাবে শেষ হয় এবারের আয়োজন। যদিও প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে রথটান এলাকায় কোন মেলা অনুষ্ঠিত হয়নি। এর ফলে রথটান তার ঐতিহ্য হারিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সকাল থেকেই রথটান এলাকার ২ কি.মি এলাকায় ব্যারিকেড দিয়ে লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করে প্রশাসন। প্রশাসনের জোর তৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ইচ্ছুক মানুষের রথটানে আসায় বাধার সৃষ্টি করে।








