চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের অপেক্ষায় মাশরাফী-নাসিররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক মৌসুম পর আবারও ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অপেক্ষায় আবাহনী লিমিটেড। সোমবার মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত করে ফেলেছে নাসির-মাশরাফীরা।

বৃহস্পতিবার বিকেএসপিতে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার। হারলেও রানরেটে এগিয়ে থাকায় আবাহনীর ঘরেই যাওয়ার অপেক্ষায় লিগ শিরোপা।

১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২২। সমান ম্যাচে রূপগঞ্জের ২০। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে দেখা হয় হেড-টু-হেড। তারপর রানরেট।

রূপগঞ্জ জিতলে সমান হবে দু’দলের পয়েন্ট। হেড-টু-হেডও সমান হবে। সুপার লিগের আগের দেখায় আবাহনী হারিয়েছিল রূপগঞ্জকে। রানরেটে অনেক বড় ব্যবধানে এগিয়ে থাকায় নাসির-মাশরাফীদের সামনে কেবল উৎসবে মাতার অপেক্ষা।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীর ছুঁড়ে দেয়া ২৪১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭.৩ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় খেলাঘর।

মাহিদুল ইসলাম অঙ্কন ২৭, আনজুম আহমেদ ২৪, মাসুম খান ২৩, রবিউল ইসলাম রবি করেন ২০ রান। দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

Reneta

৮ ওভারে ৩২ রান দিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাসির হোসেন ও সন্দীপ রায়। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি উইকেট।

সকালে টস হেরে ব্যাটিয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও বড় সংগ্রহ গড়তে পারেনি তারকাসমৃদ্ধ আবাহনী। ৪৬.৩ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২৪১ রান।

ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত ৫৪, আট নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ ৫০ রান করেন। এনামুল হক বিজয় ২৭, তাসকিন আহমেদ ২৬, সানজামুল ইসলামের ব্যাটে আসে ২৩ রান।

খেলাঘরের পেসার আব্দুল হালিম ৫ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। পরে আর তাকে বোলিংয়ে আনা হয়নি। পেস বোলিংয়ের সামনে যখন আবাহনী ব্যাটসম্যানরা ধুঁকছে তখন তাকে বোলিং থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত অবাক করার মতো।

অধিনায়ক নাজিমউদ্দিন দুই পাশ থেকে স্পিন আক্রমণ চালিয়ে যাওয়ার ফায়দা নিয়ে আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ গড়ে ফেলে আবাহনী ব্যাটসম্যানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT