চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ পাচ্ছে গ্রাহক: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের প্রকৃত উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে খুচরা পর্যায়ে গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ট্যারিফ ঘাটতির জন্য ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৪ হাজার ৬৮৫ কোটি টাকা লোকসান হয়েছে। এরপরেও জনসাধারণের কষ্ট লাঘবে ও জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকার দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ একথা বলেন।

প্রতিমন্ত্রী বিদ্যুতের মূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, বিদ্যুতের মূল্য হ্রাস বা বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। বর্তমান মূল্যহার হ্রাস বা বৃদ্ধি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত হয়।

‘কমিশন স্বতন্ত্র ও পেশাদারিত্ব নিয়ে এই কাজ করে থাকে। অহেতুক বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে গ্রাহকের কষ্ট দেয়া সরকারের উদ্দেশ্য নয়। গ্রাহকগণ যে মূল্য পরিশোধ করছে তা ব্যয়ভিত্তিক নয়। বিতরণ সংস্থা বা কোম্পানিগুলো আর্থিক লোকসান দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে। যাচাই বাছাই শেষে গ্রাহকদের আর্থিক সক্ষমতা বিচার করে গত ডিসেম্বর থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ধারাবাহিকতায় শতভাগ বিদ্যুতায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। কবে নাগাদ শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হবে এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দ্রুততার সাথেই এ কাজটি সম্পন্নের পদক্ষেপ নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি ও খনিজ সম্পদবিদ্যুৎ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জ ও ময়মনসিংহে হবে নতুন বেতার কেন্দ্র: তথ্যমন্ত্রী

পরবর্তী

বিশ্ব ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: র‌্যাব

পরবর্তী

বিশ্ব ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা: র‌্যাব

ইংলিশদের কাছে সবচেয়ে বিরক্তিকর গলফ, তৃতীয় ক্রিকেট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT