চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের উহান থেকে আরও ১৭১ জনকে দেশে ফেরানোর উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা ভাইরাস-জাপানে প্রমোদতরীতে

চীনের উহান থেকে আরও ১৭১ জনকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আরও ১৭১ জন দেশে ফিরতে চেয়েছেন। এই ১৭১ জনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে চীন সরকারের সাথে আলোচনা চলছে।

সচিব জানান, ৩১২ ফিরিয়ে আনতে যে বাংলাদেশি পাইলটরা চীনে গিয়েছিলেন, বিভিন্ন দেশ তাদের দেশে প্রবেশের অনুমতি না দেয়ায় একটি চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে চান। তবে চীন সরকার বাংলাদেশকে আশ্বাস দিয়েছে যে, তারা আক্রান্ত বাংলাদেশীদের প্রেরণ করবে না।

সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব আরো বলেন, চীনা জনগণ, যারা বড় বড় বাংলাদেশি প্রকল্পে কাজ করছেন এবং সম্প্রতি ফিরে এসেছেন তাদেরকে পৃথকীকরণে নেওয়া হয়েছে এবং চীনের উহান থেকে এ ধরনের কাউকে বাংলাদেশে না আসতে বলা হয়েছে। চীন থেকে আসা এবং চীনে যাওয়ার জন্য বিমানের ফ্লাইট অপারেশন সম্পর্কে তিনি বলেন যে ফ্লাইট অপারেটররা প্রতিদিন মাত্র ১০-১২ যাত্রী পাওয়ায় তাদের বিমান চালনা বন্ধ হতে পারে।

তিনি যোগ করেন, সরকার যে কোন মূল্যে দেশে করোনা ভাইরাস প্রবেশ বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  করোনা ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং অন্যান্য রোগের তুলনায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাইরাসজনিত মৃত্যুর হার ইবোলা ও অন্যান্য রোগের চেয়ে তুলনামূলকভাবে কম।  বিভিন্ন দেশ থেকে যারা দেশে আসছেন তাদের প্রত্যেককেই বিমানবন্দরসহ সমস্ত প্রবেশপথে ডব্লিউএইচওর স্ট্যান্ডার্ড ডাবল চেকআপের মধ্য দিয়ে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উহানকরোনাকরোনা ভাইরাসচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইরানে টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা

জুলাই ২৪, ২০২৬
ছবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান।

টাঙ্গাইলে তিন তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ২৪, ২০২৬

বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে

জুলাই ২৪, ২০২৬

আর্জেন্টিনাকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী ওটামেন্ডি

জুলাই ২৪, ২০২৬

বন্য প্রাণীর সুরক্ষায় পরিবেশ সচিবকে প্রধান করে ওয়াইল্ডলাইফ কমিশন গঠন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT