চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উসকানি নয়, বন্ধ হোক সড়কে খুন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:০৫ অপরাহ্ন ৩০, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A
বাস চাপা-শিক্ষার্থীর মৃত্যু-সড়ক দুর্ঘটনা-বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

রোববার জাবালে নূর পরিবহনের একটি বাস রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর তুলে দেয় চালক। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালেই প্রাণ হারান শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম। শুধু তাই নয়, এই ঘটনায় আহত হয় আরো অন্তত ১০ জন শিক্ষার্থী।

এর জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে। নির্মম ওই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বলতে গেলে সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিমানবন্দর সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যে কারণে সারাদিনই নগরজুড়ে ব্যাপক যানজট দেখা যায়। এতে অনেকেরই স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটেছে।

কিন্তু কেন তারা এমনভাবে বিক্ষুব্ধ হয়ে উঠলো? কেন তাদেরকে ক্লাসরুমের বাইরে এসে এভাবে প্রতিবাদ জানাতে হলো? আমরা যতটা জানতে পেরেছি তা হলো; আজ সকালে রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকালকের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করতে চেয়েছিল। কিন্তু তাতে বাধা দিয়েছে পুলিশ। শুধু তাই নয়, তাদেরকে স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। আর তাতেই আরো বিক্ষুব্ধ হয়ে উঠে তারা।

তাহলে এই ঘটনার পেছনে আগ বাড়িয়ে পুলিশের উসকানি কেন? প্রিয় সহপাঠিকে হারানোর শোকে কাতর শিক্ষার্থীরা তো শুধুই তো মানববন্ধন করতে চেয়েছিল। তারপরও তাদেরকে বাধা দেয়া হলো কেন? শুধু তাই নয়, আমরা দেখলাম দেশের পরিবহন সেক্টরের গডফাদার হিসেবে পরিচিত নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমন নির্মম ঘটনার পরও দাঁত কেলিয়ে হাসছেন। অযৌক্তিকভাবে অন্যদেশের উদাহরণ টেনে নিজের অপকর্মকে জায়েজ করার চেষ্টা করছেন।

আমরা মনি করি, তার এমন দায়িত্বহীন মন্তব্যই শিক্ষার্থীদের আরো বিক্ষুব্ধ করেছে। দায়িত্বশীল পদে থেকে কোনোভাবেই এমন মন্তব্য করা উচিত হয়নি শাজাহান খানের। তিনি বলতে পারতেন, জড়িতদের কঠোর শাস্তি আমরা নিশ্চিত করবো। তা না করে বরাবরের মতো বেপরোয়া পরিবহন শ্রমিকদের তিনি আরো উসকে দিয়েছেন।

বাসচাপায় দুই শিক্ষার্থীর এমন মৃত্যুকে খুন বলে আদালতে মন্তব্য করেছেন এই ঘটনা নিয়ে হাইকোর্টে রিট করা একজন আইনজীবী। তিনি বলেছেন, ‘মাই লর্ড ওই ঘটনাকে আমি দুর্ঘটনায় মৃত্যু বলতে চাই না, এটাকে আমি বলব খুন। কারণ, শিক্ষার্থীরা ওই সময় রাস্তার পাশে নিরাপদ দূরত্বে বাসের জন্য অপেক্ষা করছিল। তখন বাস চালক বেপরোয়া ভাবে বাসটি চালিয়ে রাস্তার পাশে থাকা শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়।’

Reneta

আমরাও মনে করি, এই দুই শিক্ষার্থীকে বাসচাপায় খুন করা হয়েছে। শুধু তাদেরকেই নয়, প্রতিদিনই দেশের সড়কে আরো অনেককে ঠিক এভাবেই খুন করা হচ্ছে। এই খুন বন্ধ করতে হলে বেপরোয়া পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এর বাইরে আর কোনো বিকল্প নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাসচাপাশাজাহান খানসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এপ্রিলে জ্বালানি তেলের কোনো সংকট হবে না’

এপ্রিল ২, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT