চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো শ্রীলঙ্কাকেই চাপে ফেলেছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বৃষ্টি খেয়ে নিয়েছে প্রায় দুই দিন। তারপরও ম্যাচ জমিয়ে তুলেছিলেন লঙ্কান পেসাররা। প্রথম ইনিংসে ভারতকে দুইশর নিচে আটকে দিয়ে সাত বছর পর হারিয়ে যাওয়া এক স্বাদ পায় শ্রীলঙ্কা। পরে নিজের তিনশর কাছে সংগ্রহ গড়ে ১২২ রানের লিড আদায় করে। সফরকারীদের স্বপ্নটা যখন বড় হচ্ছে, তখনই আবার পাল্টা প্রতিরোধ গড়ে লোকেশ রাহুল-শেখর ধাওয়ান এখন উল্টো চাপে ফেলেছেন শ্রীলঙ্কাকেই।

কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানের জবাবে চতুর্থ দিনে ২৯৪ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। আট বছর পর ভারতের বিপক্ষে লিড পায় দিনেশ চান্দিমালের দল। এরআগে ২০১০ সালে গল টেস্টে শেষবার ভারতের বিপক্ষে লিড পেয়েছিল লঙ্কানরা।

দলকে বড় লিড এনে দিতে বড় অবদান রেখেছেন রঙ্গনা হেরাথ। ২০১ রানে ৭ উইকেট হারিয়ে যখন গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় লঙ্কানরা, তখনই জ্বলে ওঠেন হেরাথ। প্রয়োজনের মুহূর্তে গুরুত্বপূর্ণ ৬৭ রান এসেছে এ বাঁহাতি স্পিনারের ব্যাটে।

বড় ব্যবধানে পিছিয়ে থাকাটাই যেন ভেতর ভেতর তাঁতিয়ে তোলে ভারতীয় ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে শক্ত প্রতিরোধ গড়েন রাহুল এবং ধাওয়ান। জুটি ১৬৬ রান তুলে দিনের শেষভাগে যখন সাজঘরে ফিরেছেন, শতক থেকে মাত্র ৬ রানে দূরে তখন ধাওয়ান। সেঞ্চুরির হতাশা থাকলেও দলের অবস্থান ফেরাতে ইনিংসটি বিশেষই।

দিনশেষে ৭৩ রানে রাহুল এবং ২ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা। ভারত লিড পেয়েছে ৪৯ রানের।

ভারত লিড পেলেও ম্যাচে ফল আসবে এমনটা বলা বেশ কঠিন। বৃষ্টি ম্যাচের অনেকটা খেয়ে নেয়ায় পঞ্চম দিনে বোলাররা বড় কোন চমক না দেখাতে পারলে নিষ্প্রাণ ড্রয়েই শেষ হতে পারে জমে ওঠা ম্যাচটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT