চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো বিপদে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়ের উপর রানের পাহাড় চাপাতে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২১৮ রানে এগিয়ে থাকা টাইগারদের সূচনা করেন লিটন দাস ও ইমরুল কায়েস। কিন্তু সফরকারীদের বিপদে ফেলতে গিয়ে উল্টো বিপদে পড়েছে স্বাগতিকরাই। ১০ রানে ৩ উইকেট হারানোর পর ২৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ।

চাইলে বাংলাদেশ আবার জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাতে পারত। তবে মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার ঝুঁকি নেয়নি স্বাগতিকরা। বাংলাদেশের করা ৫২২ রানের জবাবে জিম্বাবুয়ের ইনিংস থামে ৩০৪ রানে।

৪ উইকেটে ৭৮ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুন ৩৪ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৬ রানে। 

ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে ১০ রান উঠতেই ২ উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশ ইনিংসে জোড়া আঘাত হানেন সফরকারী পেসার জার্ভিস। দলীয় ৯ রানের সময় ১২ বল মোকাবেলা করে ৩ রান করা ইমরুল কায়েস ক্যাচ দেন মাভুতার হাতে। পঞ্চম ওভারের প্রথম বলে ইমরুল ফেরার এক বল পর সাজঘরে ফেরেন লিটন দাসও। জার্ভিসের বলেই পরিস্কার বোল্ড হন ৬ রান করা লিটন।

দলীয় স্কোর ১০ রানে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। এবার আরও বড় আঘাত। মাত্র রান করে আউট হয়ে যান প্রথম ইনিংসে ১৬১ রান করা মুমিনুল হক। ত্রিপিনোর বলে চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।

মিঠুনকে সঙ্গে নিয়ে ইনিংস জোড়া দেয়ার আভাস দিয়েছিলেন মুশফিক। কিন্তু তিনিও ফিরে যান। ত্রিপিনোর হাফপুল করতে গিয়ে মাভুতার হাতে ক্যাচ দেন প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান। ১৯ বল খেলে করেন ৭ রান।

Reneta

মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে দুই সেশনে দুটি করে চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেই স্বস্তি মিলিয়ে যেতে শুরু করে ব্রেন্ডন টেলর ও পিটার মুরের প্রতিরোধে। তৃতীয় সেশনে উইকেটের দেখা পেতে অপেক্ষা দীর্ঘ হয়। পড়ন্ত বিকেলে দ্রুত চার উইকেট তুলে বোলাররা এনে দেন স্বস্তি।

সফরকারীদের প্রত্যাশিত ফলো-অনে ফেলা গেলেও বড় লক্ষ্য দাঁড় করিয়েও ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশী পর্যবেক্ষকদের জন্য ভোটগ্রহণের তারিখ পেছাতে হবে কেন?

পরবর্তী

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কর্মসূচি বাতিল

পরবর্তী

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কর্মসূচি বাতিল

সিটি নির্বাচন

আগাম প্রচারণার ব্যানার-বিলবোর্ড অপসারণের সময় বাড়লো

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT