চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো চলা চৈতালীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৮:৫১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
শিক্ষা
A A
চৈতালী বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস উল্টোপথে চললে বাসের রুট বাতিল করা হবে কর্তৃপক্ষের এই সাবধানবাণীর পরদিনই উল্টো পথে চলেছে বিশ্ববিদ্যালয়টির ‘চৈতালী’ বাস। ঢাবি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে আজ বুধবার দুপুরের চৈতালী বাসটি কেনো উল্টোপথে গেলো তা জানতে বাসের সংশ্লিষ্টদের ২৭ জুলাই প্রক্টর অফিসে ডাকা হয়েছে।

অভিযুক্ত বাসের শিক্ষার্থী ও বাস কমিটির কাছে উপযুক্ত ব্যাখ্যা পাওয়া না গেলে অস্থায়ীভাবে চৈতালীর রুট বাতিল করা হবে এবং যে শিক্ষার্থীরা বাস উল্টোপথে চলতে বাধ্য করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ট্রাফিক আইন না ভাঙতে বারবার সাবধান করা হয়েছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে রুট বাতিল করার মতো কঠোর সিদ্ধান্ত জানানো হয়েছে। অথচ এরপরদিনই নির্দেশনা অমান্য করে দুপুরের চৈতালী বাসটি কেনো উল্টোপথে চললো এর কারণ ব্যাখ্যা করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজারকে ওই বাসের শিক্ষার্থীদেরসহ আমার অফিসে ডেকেছি। যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে বাসটির রুট অস্থায়ীভাবে বাতিল করা হবে। আসলে বাসের সব শিক্ষার্থী উল্টোপথে বাস চলুক তা চায় না। কয়েকজন শিক্ষার্থী বাস উল্টোপথে চলতে বাধ্য করে। চৈতালী বাসটি উল্টোপথে চলতে যে শিক্ষার্থীরা বাধ্য করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

শিক্ষার্থীরাই চালকদের উল্টোপথে বাস চালাতে বাধ্য করে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পরিবহন ম্যানেজার কামরুল হাসান। তবে ঢাবির কোনো নিজস্ব পরিবহন এখন উল্টোপথে চলে না বলে দাবি করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,‘উল্টোপথে গাড়ি নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। আমাদের নিজস্ব গাড়িগুলোর কোনোটিই উল্টোপথে চলে না। কিন্তু সমস্যা হয় ভাড়া করা বিআরটিসি বাসগুলোকে নিয়ে। এগুলোর চালকরা শিক্ষার্থীদের চাপে পড়ে উল্টোপথে বাস চালান। আমরা এব্যাপারে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে থাকা প্রক্টর স্যারকে জানিয়েছি। আজকে উল্টোপথে চলা চৈতালী বাসের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে আগামীকাল প্রক্টর অফিসে যাওয়ার নির্দেশনা পেয়েছি।’

যা বললেন চৈতালী বাস কমিটির সভাপতি
তবে চৈতালী বাস কমিটির সভাপতি বলেন,‘শিক্ষার্থীদের ওপর পুরো দায় চাপানো ঠিক হবে না। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস ও ট্রাফিক পুলিশের সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনার পর চৈতালীর বাস কমিটি উল্টোপথে বাস না নিতে নির্দেশনা দিয়েছে।’

Reneta

কিন্তু দুপুরের চৈতালী বাসটি উল্টোপথে চলতে শিক্ষার্থীরাই বাধ্য করেছে চালকের এমন অভিযোগের জবাবে চৈতালী বাস কমিটির সভাপতি মির্জা মুহাম্মদ তামজিদ চ্যানেল আই অনলাইনকে বলেন,‘বাস্তবতা হলো উল্টোপথে বাস নেয়ার সংস্কৃতি ছিল তা অস্বীকার করার উপায় নেই। প্রথম বর্ষের অনেক শিক্ষার্থী রাস্তায় শক্তিপ্রদর্শনের চেষ্টা করে। তবে এটাও ঠিক যে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের বদলে বিআরটিসির বাস ভাড়ায় চালানো হয়। বাসগুলো ট্রিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ভাড়া পায়। যত বেশি ট্রিপ ততবেশি টাকা। সেজন্য দেখা যায় দুপুরে মিরপুরে শিক্ষার্থী নামিয়ে আবার ক্যাম্পাসে এসে রামপুরার শিক্ষার্থীদের বাসে তোলার তাগাদায় চালকরা নিজেরাই উল্টো পথে চলার সুযোগটা কাজে লাগায়।’

সম্প্রতি ঢাবি কর্তৃপক্ষ বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বাস উল্টো পথে চললে ওই রুট বাতিল করা হবে। এক অভ্যন্তরীণ বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানোর পরদিন বুধবার দুপুরে ধানমন্ডি রাপা প্লাজার সামনের সড়কে দেখা যায়, আসাদগেটের দিকে যাবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাস ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুলের সামনের রাস্তা ব্যবহার করে রং সাইড দিয়ে এগিয়ে যাচ্ছে। তখন চ্যানেল আই অনলাইনের মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখুন সেই দৃশ্য

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উল্টো পথে ঢাবির বাসচৈতালী বাসঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসঢাবি-বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT