চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উমর আকমলে বড় পুঁজি চট্টগ্রাম ভাইকিংস’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

চিটাগং ভাইকিংসের হয়ে তার সূচনাটা ভালো ছিলো না। প্রথম ম্যাচে মাত্র ১ রান করার পরের ম্যাচে ব্যাট হাতে নামারই সুযোগ পাননি । তবে পাকিস্তানের উমর আকমল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে দ্বিতীয়বারের মতো ব্যাট হাতে নামার সুযোগ পেয়েই পূর্ণ সদ্ব্যবহার করেছেন তার। ব্যাটিংয়ে ঝড় তুলে ঘরের দর্শকদের আনন্দের স্রোতে ভাসানো উমর তার ৪৯ রানের দৃষ্টিনন্দন ইনিংসের পথে ৪ টি চার ও ২ টি ছয় মারেন। মাত্র ৩৪ বলে গড়া ইনিংসটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের ভালোই ভুগিয়েছেন উমর।

উমর আকমলের অসাধারণ ইনিংসের সাথে তিলকরত্নে দিলশানের ৪২ বলে ৩৯ এবং তামিম ইকবালের ২৩ বলে ২৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। টসে হেরে ব্যাট করতে নামা দলটির বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফলতম বোলার আশার জায়িদী চার ওভার বল করে ১ উইকেট এবং ওভারপ্রতি ৪.৫০ করে রান দেন।   এছাড়াও কুমিল্লার আবু হায়দার ও শুভাগোত হোম একটি করে উইকেট লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT