চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উমরানকে এখনই কেন্দ্রীয় চুক্তিতে টানা উচিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসা পেসার উমরান মালিককে সরাসরি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে আনা উচিৎ বলে মনে করেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক কোচের মতে, প্রথম শ্রেণির ও টেস্ট ক্রিকেটে দারুণ কার্যকরী হবেন জম্মু-কাশ্মীরের পেসার।

উমরানের গতির প্রেমে পড়েছে সকলে। সানরাইজার্স হায়দরাবাদের ২২ বর্ষী সেনসেশন সুযোগ পেলে জাতীয় দলেও একইরকম ঝড় তুলবেন, এমন মনে করছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঘণ্টায় ১৫৬.৯ কিমি. গতিতে উমরানের ছোঁড়া বল রীতিমত হইচই ফেলে দেয়। যা আইপিএল ইতিহাসের দ্রুতগতির বলের রেকর্ড গড়েছে। এপর্যন্ত ১৩ ম্যাচে ২০ গড়ে ৮.৯৩ ইকোনমিতে নিয়েছেন ২১ উইকেট। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে পান ৫ উইকেট।

গতি দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারাতেই উদীয়মান তারকাকে নিয়ে বেড়েছে উৎসাহ। শাস্ত্রীর কণ্ঠে অবশ্য উঠে এসেছে সতর্কবার্তাও।

‘চারপাশের (প্রশংসায়) তাকে ভেসে যেতে দেবেন না। তাকে প্রধান খেলোয়াড়দের সঙ্গে মিশে থাকতে দিন। তারপর সে শামি ও বুমরাহদের সঙ্গে থেকে দেখে শিখবে। তারা কীভাবে প্রশিক্ষণ দেয় তা দেখবে। কাজের চাপ কীভাবে সামলে নিজেকে পরিচালনা করে সেটা দেখবে। অবশ্যই সেখানে টিম ম্যানেজমেন্ট থাকবে, সাপোর্ট স্টাফ থাকবে। এটা তাকে সব করতে সাহায্য করবে। কিন্তু এই মুহূর্তে তাকে বিপথগামী হতে দেবেন না।’

‘সে আরও ভালো হয়ে উঠবে। যখন তার বোলিং দেখতেন, সে একবার উইকেট নেয়। সে যখন উইকেট পায়নি তখন লাইনে বোলিং শুরু করে। সবকিছুরই চেষ্টা করছে। তার লাইন সব জায়গায় রয়েছে। যদি সে স্টাম্প বরাবর লাইনে বল করতে পারে, তার লেন্থ পরিবর্তিত হয়, তাহলে (ব্যাটারদের) সমস্যায় ফেলবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২উমরানউমরান মালিকভারতলিড স্পোর্টসশাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT