চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার-পাঠাও চালকদের নিয়ে নতুন শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৫ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

ঢাকায় উবার এবং পাঠাওয়ের যাত্রা শুরুর পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তি এলেও ক্রমেই এসব প্রতিষ্ঠানের চালকদের বিষয়ে নানা অভিযোগ উঠছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে উবার এবং পাঠাওয়ের চালক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি একাধিক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার কথা জানিয়েছে র‌্যাব।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়: ‘চাঁদপুর থেকে এইচএসসি পাশ করে রাজধানীতে পাঠাওয়ের চালক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে লোকমান হোসেন।

লোকমান ও তার সহযোগী জিহাদ সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছ থেকে ফেন্সিডিল সংগ্রহ করত। উবারের গাড়ি চালক সাদ্দাম হোসেনের গাড়িটিকে মাদক সরবারহের কাজে লাগাত লোকমান ও জিহাদ। এই তিনজন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাচালান করছিল।’

অবশ্য তাদের শেষ রক্ষা হয়নি। রাজধানীর টঙ্গী থেকে মাদক ব্যবসায়ী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এরপরই চ্যানেল আই অনলাইনকে র‌্যাব কর্মকর্তারা উবার-পাঠাও চালকদের বিষয়ে এমন তথ্য জানান।

এর আগেও রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার পর তা নিয়ে পুলিশের প্রাথমিক তদন্তে ভয়ংকর কিছু তথ্য উঠে এসেছিল। পুলিশ তখন বলেছিল, উবার মটোর চালক সুমন হোসেন ভুয়া ঠিকানা ব্যবহার করে উবারের নিবন্ধন নিয়েছিল। এমনকি তার জাতীয় পরিচয়পত্র ভুয়া এবং বিকাশ অ্যাকাউন্টের যে ঠিকানা, সেটাও ভুয়া।

দুর্ঘটনার পর সেই উবার চালক ফোন বন্ধ করে হাসপাতাল থেকে পালিয়ে গেলে তাকে ধরতে এবং ওই নিহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য পুলিশ উবার কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েও পায়নি। তার মানে দাঁড়াচ্ছে, এতগুলো অপরাধ করেও উবার কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রকম সহায়তা না করার ধৃষ্টতা দেখিয়েছে।

Reneta

এছাড়া গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে এক নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মিজানুর রহমান নামে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও-এর গাড়ি চালককে গ্রেপ্তার করেছিল পাহাড়তলী থানা পুলিশ।

মাদক ব্যবসা ও ধর্ষণ চেষ্টাসহ এ অভিযোগগুলো খুবই শঙ্কার। সাধারণ মানুষের জন্য তো বটেই, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বিষয়গুলো বড় চিন্তার কারণ। এসব বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা না ভেবে জরুরি ভিত্তিতে আমলে নিয়ে উবার-পাঠাওসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়ার কোনো বিকল্প নেই। কারণ, এখানে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয় জড়িত। তাই কোনো ধরনের ছাড় না দিয়ে উবার-পাঠাওসহ সব রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে কঠোর নজরদারির আওতায় আনতে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার চালকপাঠাওপাঠাও চালকসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইয়াবা কারবারি পিতা-পুত্রের ৪০ কোটি টাকার সম্পদ জব্দ

পরবর্তী

এয়ারপড তৈরি করে চমকে দিল ১৫ বছরের কিশোর

পরবর্তী
এয়ারপড

এয়ারপড তৈরি করে চমকে দিল ১৫ বছরের কিশোর

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত আমলা

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT