চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবারের শ্রমনীতি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়: ব্রিটিশ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের লেবার পার্টির এমপি ও ছায়া বাণিজ্যমন্ত্রী লং বেইলি বলেছেন, তিনি ট্যাক্সি অ্যাপস উবার ব্যবহার করেন না, কারণ এটি তার কাছে ‘নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়’। বিবিসি রেডিওর একটি অনুষ্ঠানে তিনি বলেন, চালকদের সঙ্গে এই সংস্থার আচরণ আমার পছন্দ নয়।

তার ভাষায়, উবার তাদেরকে ‘শোষণ’ করছে, কেননা অন্যান্য শ্রমিকদের মতো তাদেরও স্থায়ী চাকরি থাকা উচিত। কিন্তু তাদের তা নেই। অবশ্য উবার বলছে, তাদের ‘ড্রাইভারেরা নিজেরাই নিজেদের বস’।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে উবার ব্যবহার করি না। কারণ আমি মনে করি এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু এটা বলছি না যে, তাদের অভ্যাসগুলি সংস্কার করতে পারে না।

তবে সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানিগুলো যুক্তি দেয় যে, এই ড্রাইভাররা তাদের কর্মচারী নয়, বরং স্ব-নিয়োগকৃত ঠিকাদার।

এর আগে গতবছর লন্ডনের একটি কর্মসংস্থান আদালত উবারের এই নিয়ম নিয়ে রায় দিয়েছিলেন। আদালত স্বনির্ভর এই নিয়মের পরিবর্তে চালকদের সুরক্ষিত কর্মসংস্থান নিশ্চিত করতে উবারকে নির্দেশ দেয়। কারণ, উবারের চালকদের কোন শ্রম সুরক্ষা নেই।

Reneta

টনি ব্লেয়ারের প্রাক্তন উপদেষ্টা ম্যাথু টেইলার একটি প্রতিবেদন লিখে এ বিষয়ে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, ব্রিটেনে এ ধরনের চালকদের ‘নির্ভরশীল ঠিকাদার’ বলা যেতে পারে। এটি তাদেরকে নতুন পরিচয় প্রদান করবে।

কিন্তু লং বেইলি বলছেন, নতুন কোন পরিচয় তাদেরকে সাহায্য করবে না। বরং তাদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমি গ্রাহকদের এবং এই অ্যাপস ব্যবহারকারীদের দোষারোপ করছি না। কিন্তু আমি প্রত্যেকের জন্য শক্তিশালী কর্মক্ষেত্রের অধিকারকে সমর্থন করি’।

উবার বলছে, খুব সহজে যাতায়াতের বাহন পেতে লক্ষ লক্ষ মানুষ উবারের ওপর নির্ভরশীল। হাজার হাজার চালক তাদের নিজস্ব পদে থেকে অর্থ উপার্জন করতে এই অ্যাপস ব্যবহার করে থাকেন। প্রায় সব ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়াচালকই তাদের অ্যাপস ব্যবহার করে কয়েক দশক ধরে অনেকে স্বনির্ভর হয়েছে। এখানে চালকরা পুরোপুরিই স্বাধীন। কখন, কীভাবে, কোথায় তারা চলাচল করবেন এটা তাদের ব্যাপার। উবার ব্যবহার করে চালকরা গত বছর তাদের পরিষেবা ফি এবং এমনকি খরচ করার পরে প্রতি ঘণ্টায় গড়ে ১৫ ডলার আয় করেছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারব্রিটেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT