চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উপস্থাপনা-অভিনয়ে জেনে বুঝে, তাই দুটোতেই স্বস্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২১
বিনোদন
A A

খেলাধুলা বিষয়ক উপস্থাপনার জন্যেই বেশি মানুষের কাছে পরিচিত মিশু চৌধুরী। ছোটপর্দার খণ্ড কিংবা ধারাবাহিক নাটকেও তাকে প্রায় নিয়মিতই দেখা যায়। সমানতালে দুই মাধ্যমে কাজ করলেও তার স্বস্তির জায়গা কোথায়? উপস্থাপনা নাকি অভিনয়ে?

এমন প্রশ্নই ছিলো মিশু চৌধুরীর কাছে। এক কথায় জানালেন, ‘দুটোতেই’! কিন্তু সেটা কীভাবে? পাল্টা প্রশ্নের উত্তরে মিশু জানালেন, কারণ আমি দুটো মাধ্যমে কাজ করতে এসেছি, জেনে ও বুঝে।

মঞ্চের মিশু…

আরো খোলাসা করে জনপ্রিয় এই উপস্থাপক জানালেন, ছিলাম ক্রিকেটার। আট বছর ক্রিকেট খেলেছি। কিন্তু তার আগেই অভিনয়ে আমার হাতেখড়ি। ছোটবেলা থেকেই মঞ্চে কাজ করেছি। বগুড়া থিয়েটারে আমি কাজ করতাম। সেখানে প্রায় পাঁচটা প্রোডাকশনে আমি ছিলাম। তারপর দেশ নাটকে আমি ২০১৩ সাল থেকে কাজ করি। এখানেও একটা প্রোডাকশনে কাজ করে ফেলেছি। ফলে ক্রিকেট খেলার কারণে যেরকম ক্রিকেটের খুঁটিনাটি বিষয়ে আমার অভিজ্ঞতা হয়, যা খেলাধুলা বিষয়ক উপস্থাপনার জন্য আমার কাজে লাগছে। তেমনি থিয়েটারে কাজ করার ফলে অভিনয় বিষয়েও আমার কিছুটা হলেও জানাশোনার জায়গা তৈরী হয়েছে। আর জেনে বুঝে দুটো মাধ্যমে কাজ করছি বলে দুটোই আমি এনজয় করি।

আসছে ঈদের জন্য বেশকিছু নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন মিশু চৌধুরী। এরমধ্যে ‘আমরা আমরাই -২’ নামে একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন।

‘আমরা আমরাই-২’ নাটকের একটি দৃশ্যে মিশু

নতুন এই নাটকের গল্প নিয়ে মিশু জানান, তিনশো ফিটের ডাক্তার বাড়ীতে হয়েছে এই নাটকটির শুটিং। কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে কৃপণ বাবা তার চল্লিশোর্ধ্ব দুই ছেলের বিয়ে দেয় না। দুই ভাই যখন বিয়ের জন্য রাজি হয় তখন বাবা রাজি হয় না। আর বাবা রাজি হলে ছেলেদের সমস্যা। এদিকে অন্য একটি পরিবারের দুই মেয়ে ও মায়ের গল্প দেখানো হয়। সেখানেও মা মেয়েদের বাড়িতে রাখবে, বিয়ে দিবে না। এজন্য মা সব সময় কান্নাকাটি করে মেয়েদেরকে সান্তনা দেয়, আবার হাসি ঠাট্টাও করে। ঘটনাচক্রে এই দুই পরিবারের দেখা হয়। বাবার সঙ্গে মায়ের এবং দুই ভাইয়ের সাথে দুই বোনের দেখা হলে নাটকের গল্প মোড় নেয় অন্যদিকে। শেষ পর্যন্ত কী হয়, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

উপস্থাপনায় মিশু

এই নাটকটি লিখেছেন জাহিদ বাবুল। পরিচালনা করেছেন সেলিম রেজা। নাটকে মিশু চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সেলিম রেজা, বিবি কানিজ সহ আরও অনেকে।

Reneta

নাটকের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন মিশু। গ্রামীণফোনের আলোচিত বিজ্ঞাপনের পর আবারও দেখা যাচ্ছে তাকে। এবার গ্রামীণফোনের ফোরজি বিজ্ঞাপন। এছাড়াও তার নিয়মিত ধারাবাহিক নাটক খুব পেইনে আছি এবং মমতাজ মহল প্রচারের অপেক্ষায়।

খেলার মাঠে মিশু

বাংলাদেশের শুরুর লগ্ন থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত মেয়েদের ক্রিকেটের ওপরে একটি বই লিখছেন মিশু। বইটি ইংরেজি এবং বাংলা- দুই ভাষাতেই হচ্ছে বলেও জানান তিনি। বইটি শুধু বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের কথা নয়, এখানে অন্যান্য দেশের মেয়েদের ক্রিকেটের কথাও থাকবে। মিশু জানান, বইটি আগামী বছর প্রকাশ পাবে।

মিশু বর্তমানে নিয়মিত চ্যানেল আইয়ে রাত ১০টা ৩০ মিনিটে ‘আই স্পোর্টস’ নামে স্পোর্টস নিউজ পড়ছেন এবং এটিএন বাংলাতে প্রতি রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে ‘খেলার জগৎ’-নামে সাপ্তাহিক খেলার অনুষ্ঠানটিতে উপস্থাপনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঈদক্রিকেটথিয়েটারনাটকনারী দলফারুক আহমেদমিশু চৌধুরীরোজার ঈদলিড বিনোদনসিনেমাস্পোর্টসস্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে মারা গেছেন সিলেটের রিপন আহমেদ

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরীন

জুলাই ৩১, ২০২৬

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT