চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপনির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
উপনির্বাচনে দলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।  এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয় সংসদের শূন্য ৪টি আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন বোর্ডে সাক্ষাতকার নেয়ার সময় কার্যালয়ের বাইরে যুবদল নেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপি নেতা কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা ১৮ আসনের দুই প্রার্থীর সমর্থকদের উত্তেজনা নিয়ে গুলশান কার্যালয়ের ভেতরেই প্রতিবাদ জানায় কফিলউদ্দিন আহমেদ। এ সময় দোতলায় অন্য আসনের প্রার্থীদের সাক্ষাৎকার চলছিল। তবে এস এম জাহাঙ্গীর নিশ্চুপ ছিলেন। এক পর্যায়ে এস এম জাহাঙ্গীরও কফিলউদ্দিনের এমন হট্টগোলের প্রতিবাদ জানান। 
তবে সাক্ষাৎকার শেষে ঢাকা-১৮ র দুই প্রার্থীই একসঙ্গে বের হয়ে আসেন।  কফিলউদ্দিন আহমেদের দাবি, তার নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, কয়েকজন আহতও হয়েছে। এস এম জাহাঙ্গীর বলেছেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করা হবে।

করোনা পরিস্থিতিতে অভিজাত কূটনৈতিক এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে উভয় প্রার্থীর পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে একজনের মাথা ফেটে যায়।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে অংশ নিতে শুক্রবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন দলের বাহাউদ্দিন সাদী, এম কফিল উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, মোস্তফা জামান সেগুন ও মো. আখতার হোসেন। একই দিনে ঢাকা-৫, নওগা-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার জন্যও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র জমা দেন।

পূর্বনির্ধারিত সময় বিকেল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয় সংসদের শূন্য হওয়া ৪টি আসনের উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমাদানকারীদের সাক্ষাতকার শুরু হয়। মনোনয়ন বোর্ড আগের দিন মনোনয়নপত্র জমাদানকারীদের সঙ্গে সরাসারি কথা বলে সাক্ষাতকার নেয়া শুরু করেন। এতে বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া লন্ডন থেকে স্কাইপিতে মনোনয়ন বোর্ডে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার শুরু হওয়ার কিছুক্ষণ পরই ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী যুবদল ঢাকা মহানগর উত্তরেরর সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনবিএনপিসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT