চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচনে অংশ নিতে বিএনপিকে কাদেরের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিতে বিবেচনার জন্য বিএনপিকে আহবান জানাচ্ছি। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সুষ্ঠ হবে। আমরা সরকারে থেকে সহযোগিতা করবো। বিএনপি নির্বাচনে এলে তা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।

ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করে সংসদে যোগদানের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) সংখ্যায় কত তা দেখবো না। ন্যায়সঙ্গত কোন যুক্তি তারা উপস্থাপন করলে তা সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। তাই, আপনাদের উচিত সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করা।

তিনি আরও বলেন: সংসদে আসার অবস্থান থেকে বিএনপি নিজেই সরে গেছে। কেউ তাদের সরিয়ে দিচ্ছে না। আমরা কী তাদের জোর করে আনবো। গত পাঁচ বছর বিএনপি ছিল না, তো সংসদ কি চলেনি? তবে আমি বলব তাদের সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করা গণতান্ত্রিক অধিকার। কারণ, জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

একাদশ সংসদ নির্বাচন পুরো বিশ্বে গ্রহনযোগ্যতা পেয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের নির্বাচন পুরো বিশ্বে গ্রহনযোগ্যতা পেয়েছে। সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চিঠি দিয়ে শুভেচ্ছা জানিয়ে সরকারের ধারাবাহিকতা কামনা করেছেন। তবে বিএনপি চেয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, তারা তা করতে পারেনি।

তিনি বলেন, নির্বাচনের পর চীন ও জাপান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। ভারতসহ সার্কভুক্ত দেশগুলোও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ অবস্থায় বিএনপি বিভিন্ন দেশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চিঠি দেয়। তবে তারা সাড়া পায়নি। বরং তারা যাদের চিঠি দিয়েছে, সেই সব দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।‘

Reneta

নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী চা চক্রের আয়োজন করেছেন বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী আগামী ২ ফেব্রুয়ারি সবাইকে চা চক্রের দাওয়াত দিয়েছেন। নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে এতে নিমন্ত্রণ করা হয়েছে। এটাকে গার্ডেন পার্টিও বলা যায়। তবে তা সংলাপ নয়। তাতে তারা কেন আসবে না, তা আমরা বুঝি না।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী দু’বার সংলাপে বসেছেন। তাদের গুরুত্ব দেওয়া হয়েছে বলেইতো বৈঠক হয়েছে। গার্ডেন পার্টিতে এলেও তাদের গুরুত্ব দেওয়া হবে। তাবে তাদের প্রতিক্রিয়া সুখকর নয়। এটি তাদের নেতিবাচক রাজনীতির ধারবাহিকতা।

গণফোরামের দু’জনের শপথের বিষয়ে কাদের বলেন, এটি ভালো বিষয়। বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্রও তত শক্তিশালী হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরউপজেলা নির্বাচনওবায়দুল কাদেরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT