চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূল অতিক্রম করছে ‘দুর্বল’ কোমেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘কোমেন’ দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে। তবে উপকূলীয় এলাকাগুলোতে অাগের মতোই বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরআগে দুপুরের দিকে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলে আঘাত হানে ‘কোমেন’- এর
অগ্রভাগ। 

কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে
যেতে বলা হয়েছে। ৫ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে মংলা ও পায়রা সমুদ্র
বন্দরকে। টেকনাফ ও ভোলায় গাছ চাপায় দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্ধ
ঘোষণা করা হয়েছে কক্সবাজার বিমানবন্দর।

সেন্টমার্টিন ও টেকনাফের শাহ পরীর দ্বীপে বেশ কিছু গাছ
পালা ও বসতবাড়ি ধসে পড়েছে। মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।

ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আসছে উপকূলবাসী। চট্টগ্রামের
পাঁচটি উপজেলার স্কুল কলেজ ও সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। খোলা
হয়েছে পাাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ। বন্দর কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা
নিয়েছে।

কক্সবাজার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে
তৈরি রাখা হয়েছে। উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং চলছে মঙ্গলবার
রাত থেকে।

কক্সবাজারে পাহাড়ের নিচে থাকা ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার
নির্দেশ দিয়েছে প্রশাসন। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে
অবস্থান করা সকল মাছ ধরা ট্রলার ও সমুদ্রগামী জাহাজগুলোকে।

Reneta

পটুয়াখালীতে এরইমধ্যে স্বাভাবিকের চেয়ে ২/৩ফুট উঁচু জোয়ারে উপকূলীয়
গ্রাম ও চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো
হাওয়া বইছে।

অভ্যন্তরীণ নদ-নদীগুলোর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে
৩/৪ ফুট পর্যন্ত। চাঁদপুর থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

৯৭টি মেডিক্যাল টিম গঠন করেছে জেলা প্রশাসন। নোয়াখালীর উপকূলীয় এলাকা
হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিঞ্জে রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা মাইকিং করে
উপকূলবাসীকে সতর্ক করছেন।

পিরোজপুরে ৪শ’৫২টি সাইক্লোন শেল্টার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে
আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে সাত উপজেলার
সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। মঠবাড়িয়া উপজেলা ও ভান্ডারিয়া উপজেলার
তেলিখালী ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

ভোলার লালমোহনের কচুয়াখালিতে ঝড়ো হাওয়ায় গাছ চাপায় এক নারীর মৃত্যু
হয়েছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম,
নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা,
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক
জোয়ারের চেয়ে ৩-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোমেনঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT