চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলের সেই ভয়াল ২৯ এপ্রিল আজ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৮:৫৭ পূর্বাহ্ন ২৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, বাংলাদেশের উপকূলবাসীদের স্বজন হারানোর দিন। ১৯৯১ সালের এই দিনে এক মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকা। ভয়াল ২৯ এপ্রিল উপকূলবাসীর বেদনার দিবস হিসাবে সবার কাছে পরিচিত। এবছর পুরানো বেদনার সাথে যোগ হয়েছে মহামারি করোনা।

প্রতি বছর এ দিনটি পালন উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকলে ও এবারে কোন কিছুই থাকছে না। স্বজন হারা মানুষগুলো বাড়িতে দোয়া ছাড়া কিছু করতে পারছে না। ওই প্রাকৃতিক দুর্যোগের ২৯ বছর অতিবাহিত হলেও কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলবাসী এখনো অরক্ষিত।

১৯৯১ সালের ২৯ এপ্রিলের দিবাগত মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, রবগুনাসহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ১২ থেকে ২০ ফুট উচ্চতায় জ্বলোচ্ছাস নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় গোর্কি।

এতে ২ লাখ মানুষের প্রাণহানি ঘটার পাশাপাশি নিখোঁজ হয় আরও প্রায় ১ লাখ। ৭০ হাজার গবাদী পশু মারা যায়। ঐ রাতের তান্ডবে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল বলে সরকারী হিসেবে রয়েছে। তবে বেসরকারী হিসেবে এ ক্ষতির পরিমান আরো বেশি হবে বলে জানালেন কোষ্টাল জার্নালিষ্ট ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট আতা উল্লাহ খাঁন।

গোর্কির ছোবলে বহু পরিবার স্বজন হারা হয়। এখনও সেই ভয়াল রাতের স্মৃতিতে উপকূলবাসী আঁতকে উঠেন। সে প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের ২৯ বছর অতিবাহিত হলেও কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলবাসী এখনো অরক্ষিত, তার সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখনো বিভিন্ন স্থানে খোলা রয়েছে উপকূলীয় বেড়িবাঁধ। ফলে বিভিন্ন উপকূলীয় লোকালয়ে সাগরের লোনাজল এখনো প্রবেশ করছে।

Reneta

কক্সবাজারের মহেশখালীর উপজেলা চেয়ারম্যান আলহাজ শরিফ বাদশা বলেন, গত ২৪ বছর ধরে তার এলাকায় ৮ কিলোমিটার বেড়িঁবাধ খোলা রয়েছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার গোস্মামী জানান, কক্সবাজারের ৫৯৬ কিলোমিটার বেড়ি বাধেঁর মধ্যে ৮ শ’ মিটার এখনো খোলা। ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে ১৭৩০ মিটার। তবে ১১টি পয়েন্ট দ্রুত কাজ শুরু হবে বলে ও জানান তিনি।

উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হবার পাশাপাশি এখন করোনা ভাইরাসের কারনে উপকূলের জেলে, লবন চাষী ও নিম্ন আয়ের মানুষগুলো চরম বিপাকে রয়েছে বলে জানিয়েছে উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী।

১৯৯১ সালের ওই দিনে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটে কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা উপ-দ্বীপে। এ ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কামরুন নাহার রুবি জানান, এখানে এমন কোন বাড়ি বা ঘর নেই যে বাড়ি থেকে ৫/৬ জন লোক মারা যায়নি। তাই এ দিনটি এলে এখনো প্রতিটি বাড়িতে কান্নার রোল পড়ে যায়। ধলঘাটা তরুন ছাত্র সংঘের সভাপতি জয়নাল আবেদীন জানান,১৯৯১ সালের পর থেকে ধলঘাটা এলাকার বেড়ীবাঁধ এখনো খোলা রয়েছে।

কুতুবদিয়া দ্বীপের বাসিন্দা আব্দুল্লাহ নয়ন ওই রাতের স্মৃতি উল্লেখ করে বলেন, সে ভয়াল রাতের কথা মনে পড়লে চোঁখ এখনো ঝাপসা হয়ে আসে। সে রাতের কথা কোনভাবেই ভুলে যাওয়ার নয়। তবে উপকূল এখনো অরক্ষিত।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন,‘সরকার কক্সবাজারের উপকূলকে রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উপকূলবাসীর বাসীর একটাই দাবি তা হলো, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে যেন দেশের উপকূলকে সাগরের করাল গ্রাস থেকে রক্ষা করা হয়’।

বেদনার এ দিনটি পালন উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবছর দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে থাকলে এবছর দেশে করোনা সংকটের কারণে এবারে শুধু মসজিদ মন্দির ও গীর্জায় সীমিত আকারে বিশেষ প্রার্থনা করা হবে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক। তিনি বলেন,করোনার কারণে এবছর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT