চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:০৭ অপরাহ্ণ ২৬, মে ২০২০
সম্পাদকীয়
A A
আম্পান

কিছুদিন আগেই ভারতের পশ্চিমবঙ্গ ছুঁয়ে দেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। উপকূলীয় জেলাগুলোসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফল, ফসল ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সমুদ্র নিকটবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ অরক্ষিত রয়েছে এখনও। এরই মধ্যে আবারও ঝড়ের মুখে উপকূলীয় এলাকা।

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের ফলে উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন উপকূলীয় এলাকা ও চারটি সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে সতর্ক করেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা এই চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে মঙ্গলবার সকালে।

আম্পানের পরে উপকূলের জেলাগুলোর এখনও জলাবদ্ধতা কাটেনি, ফসল হারিয়ে অসহায় কৃষক ও স্থানীয় জনগণ। দুর্গত ওইসব এলাকায় স্বল্প ও দীর্ঘমেয়াদি সাহায্য প্রয়োজন বলে আমরা মনে করি। এছাড়া উপকূলের বিভিন্ন এলাকায় কিছু বাঁধ নাজুক অবস্থায় ছিল বহুদিন ধরে, আবার কিছু এলাকায় বাঁধই ছিল না বলে বহু গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়ে আসছিল। সেসব দেখেও কেনো স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়নি তা খতিয়ে দেখা উচিত। এছাড়া স্থানীয় কিছু অসাধু ঠিকাদার ও বিভিন্ন কর্তৃপক্ষের যোগসাজশে নানা আত্মঘাতি নির্মাণ পরিকল্পনাও করা হয় নতুন নতুন টেন্ডারের আশায়, এগুলোও বন্ধ হওয়া উচিত।

প্রকৃতির সৃষ্টি এসব ঝড়-জলোচ্ছ্বাসে মানুষের কোনো হাত নেই শুধুমাত্র সতর্ক হওয়া ছাড়া। ঘূর্ণিঝড় আম্পানের আগে সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপকূল এলাকার জনগণকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল বলে প্রাণহানি কম হয়েছিল। এবারও যদি কোনো ধরণের ঘূর্ণিঝড় পরিস্থিতি হয়, তাহলে একইরকম ব্যবস্থা গ্রহণ জরুরি। আমাদের আশাবাদ সংশ্লিষ্টরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT