চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্মত্ত উদযাপন করে নিষিদ্ধ রাবাদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার চলতি টেস্টে জো রুটকে আউট করে উন্মত্ত উদযাপনের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন কাগিসো রাবাদা। শুক্রবার প্রোটিয়া পেসারকে এক টেস্টে নিষিদ্ধের কথা জানায় ক্রিকেটের অভিভাবক সংস্থা- আইসিসি। সিরিজের চতুর্থ ও শেষ লড়াইয়ে খেলতে পারবেন না তিনি।

অখেলোয়াড়ি আচরণের শাস্তির জেরে তো এক ম্যাচ নিষিদ্ধই, ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানাও গুণতে হচ্ছে তাকে। সঙ্গে রাবাদার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। যা সবশেষ ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিটের কোটা পূর্ণ করেছে তার, যেজন্য একম্যাচ নিষেধাজ্ঞা অবধারিতই ছিল।

চার টেস্টের সিরিজে ১-১এ সমতা। পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্টে এগিয়ে যাওয়ার মিশনে নেমেছে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। চলছে দ্বিতীয় দিনের খেলা। রাবাদার ঘটনাটি প্রথম দিনের।

সেন্ট জর্জ পার্কে বৃহস্পতিবার ইংলিশদের ধীরগতির রান তোলার দিনে চারটি উইকেট তুলে নিতে পেরেছে প্রোটিয়ারা। অতিথি অধিনায়ক রুটকে ২৭ রানে বোল্ড করে সাজঘরে পাঠান রাবাদা। নিচু হয়ে আসা বলে অফস্টাম্প খুইয়ে রুট যখন হতভম্ব, রাবাদা উল্লসিত স্বভাবতই।

উল্লাসের অতি-তাড়নায় প্রোটিয়া পেসার এগিয়ে যান রুটের দিকে। ইংলিশ অধিনায়ক তখনও ঠায় দাঁড়িয়ে নিজের উইকেট হারানোর বিস্ময়ে। রাবাদা তার কাছাকাছি এগিয়ে দুহাত প্রসারিত করে মুষ্টিবদ্ধ অবস্থায় হুঙ্কার ছুড়তে থাকেন। হাঁটু ভাঁজ করে অনেকটা বাঁকা হয়ে তার হুঙ্কারের মতো পরিস্থিতি প্রদর্শন চলতে থাকে বেশ খানিকটা সময়জুড়ে। এই আক্রমণাত্মক অঙ্গভঙ্গিই তাকে তুলেছে আইন-নিয়মের কাঠগড়ায়।

পর্যালোচনায় ২৪ বছর বয়সী পেসারকে অভিযুক্তই পেয়েছে আইসিসি। কোড অব কন্ডাক্ট অনুযায়ী রাবাদার উদযাপনে এমন শারীরিক ভাষা ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গির উপস্থিতি পেয়েছে সংস্থাটি, যা আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া একজন ব্যাটসম্যানকে অখেলোয়াড়ি আচরণ করার জন্য প্ররোচিত করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাবাদালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT