চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন রুখতেই বিএনপির দেশবিরোধী লবিস্ট: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
রাজনীতি
A A

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করেছে বিএনপি- এমন মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে রুখে দিতেই বিএনপি দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে।

শনিবার লালবাগ এলাকার ইসলামবাগ ঈদগাহ মাঠে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের শেখ ফজলে শামস্ পরশ আরও জানান, এর আগে বিএনপির নেত্রী খালেদা জিয়াও বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে চিঠি দিয়েছিলেন। বিএনপির এসব ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল। আসলে বিএনপি-জামাত সরকার সমাজের উচ্চ শ্রেণীর স্বার্থ রক্ষা করার সরকার আর আমরা (আওয়ামী লীগ) রাজনীতি করি, সাধারণ মানুষের মঙ্গল ও উন্নয়নের জন্য।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তা দেখে বিএনপি-জামাত আজ নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি-জামাতের রাজনীতি মানেই আগুন সন্ত্রাস, খুন, গুম, হত্যার রাজনীতি। বিগত দিনেও গাড়িতে আগুন দিয়ে শত শত মানুষ পুড়িয়ে কত মায়ের কোল খালি করেছে বিএনপি-জামাত। আজ তারাই আবার মাথাচারা দিয়ে উঠেছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উন্নয়নকে ব্যহত করতে, বাংলাদেশের মানুষের শান্তি নষ্ট করতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে, দেশের টাকা পাচার করে লবিস্ট নিয়োগ করছে। এদেশের যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করি রেজা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা,উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন আই আহমেদ সৈকত, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Reneta

সেসময় আরও উপস্থিত ছিলেন-কার্যনির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান মুজিব, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, মাহাবুবুর রহমান পলাশ, মুরসালিন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক এরমান হক বাবু, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামানসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিযুবলীগলবিস্ট নিয়োগশেখ পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT