চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়ন ধুয়ে খাওয়ার মানুষও না থাকার মতো পরিবেশ যেন কখনো না আসে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৪ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

সরকারের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংশয় দূর করার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন: ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আমরা পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।’ দু’ দিনের মাথায় চ্যানেল আই প্রাঙ্গণে প্রকৃতি মেলা উদ্বোধন করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পরিবেশবান্ধব নয় এমন কোন প্রকল্প পরিকল্পনার সঙ্গে সরকার থাকবে না। তিনি এও বলেছেন, সরকারের সব উন্নয়ন প্রকল্পে পরিবেশের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটেই সুইজারল্যান্ডের ডাভোসে অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্মেলনে বিনিয়োগের মতো অর্থনৈতিক বিষয়গুলোর পাশাপাশি আলোচনায় থাকবে পানি অর্থনীতি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। বর্তমান বিশ্বে পরিবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন গুরুত্বপূর্ণ পানি, পানি বণ্টন, পানি অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কর্মসূচি। আরো স্পষ্ট করে বললে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এসব বিষয় এখন আগের যেকোন সময়ের চেয়ে আরো বেশি সম্পর্কিত। আমরা অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়ন হতে হবে টেকসই। আর টেকসই উন্নয়নের জন্যই পরিবেশের মতো বিষয় বেশি গুরুত্বপূর্ণ। উন্নয়নের নামে যদি পরিবেশ বিনাশ করা হয় তাহলে একদিন আমাদের অস্তিত্বই থাকবে না। আর যদি অস্তিত্ব না থাকে তাহলে সেই উন্নয়ন ধুয়ে পানি খাওয়ার মানুষও পাওয়া যাবে না। আবার এ পানির সুষ্ঠু ব্যবহার ভারসাম্যপূর্ণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ শর্ত। ভবিষ্যতের স্বার্থে আমাদের যেমন পানির অপচয় না করে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে তেমনি আন্তর্জাতিক নদীগুলোতে বিশেষ করে তিস্তার পানিতে আমাদের পাওনা নিশ্চিত করতে হবে। পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারের কাজ তাই যেমন দেশের ভেতরে, তেমনি গঙ্গার ন্যায্য হিস্যা আদায়ের মতো তিস্তাসহ অন্য নদীগুলোর পানিতে আমাদের পাওনা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। আমরা বিশ্বাস করতে চাই, সরকার সেই কাজ করছে যেমন পরিবেশ রক্ষায়ও বারবারই তার আন্তরিক অবস্থানের কথা জানিয়েছে। ডাভোসেও নিশ্চয়ই প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় তার সরকারের প্রতিশ্রুতি তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার সরকারের আন্তরিক ইচ্ছা এবং বাংলাদেশের মতো দেশের ক্ষতিপূরণ পাওয়ার মতো বিষয়গুলোতেও অতীতের মতো সোচ্চার থাকবেন। আমরা তার এ অবস্থানকে সমর্থন করি। একইভাবে পরিবেশ বিষয়ে তার এবং তার সরকারের সকল প্রতিশ্রুতির স্পষ্ট বাস্তবায়ন দেখতে চাই যাতে ওই বিষয়গুলোতেও আমরা তার প্রতি সমর্থন অব্যাহত রাখতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলিম আল দীনের প্রয়াণ দিবসে জাবিতে নানান আয়োজন

পরবর্তী

চবি ছাত্র ইউনিয়ন নেতা ফারজাতুল আর নেই

পরবর্তী

চবি ছাত্র ইউনিয়ন নেতা ফারজাতুল আর নেই

উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT