চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নে বরাদ্দ অর্থ কোথায় যায় খুঁজে বের করা হচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ কোথায় যায় তা খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেয়া সংবর্ধনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ যদি নিজের দলেরও হয়, তাকেও ছাড় দেয়া হবে না। জঙ্গিবাদের মতো দুর্নীতির বিরুদ্ধেও যুদ্ধ চলবে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৪তম আসরে যোগদান শেষে দেশে ফিরে যাওয়ার আগে প্রথা অনুযায়ী প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভেন্যুতে পৌঁছাতেই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দেন প্রবাসীরা। এ সময় হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন শেখ হাসিনা।

আয়োজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হলেও কমিটি জটিলতায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে ছিলেন না প্রবাসী নেতাদের কেউই। তাই জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঞ্চালনায় সরাসরি বক্তৃতা মঞ্চে ওঠেন শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, একজন মানুষের ত্যাগে যে কোটি মানুষের উপকৃত হতে পারে, তার উদাহরণ বঙ্গবন্ধু।

Reneta

পদ্মা সেতু নিজস্ব অর্থে করার একটি মাত্র সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা খুব সতর্ক আছি যেন ঋণগ্রস্ত না হই। চেষ্টা করছি যতটা সম্ভব নিজের অর্থায়নেই পদ্মা সেতু করতে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

সমাজের বৈষম্য দূর করতে দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা বলতে গিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমাতে চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রবাসীদেরও দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকরা কেবল ক্ষমতায় থাকতে অভ্যস্ত, তারা জনগণের চাহিদা জানে না।

এক্ষেত্রে তিনি বলেন, জনগণ কাকে চায়, সেটাই গণতন্ত্র। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাযুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপাচার্য হলে কি অন্ধ-কালা হতে হয়?

পরবর্তী

গাড়ির যন্ত্রাংশের ভেতর ইয়াবা, সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

পরবর্তী
কক্সবাজার-গাড়ির যন্ত্রাংশের ভেতর ইয়াবা

গাড়ির যন্ত্রাংশের ভেতর ইয়াবা, সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

কানাডা-শরৎ উৎসব

ব্যতিক্রমী বর্ণিল আয়োজনে কানাডায় শরৎ উৎসব

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT