চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নশীল দেশে উত্তরণ: এফডিসি কর্তৃপক্ষ ও শিল্পীদের আনন্দ-উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
বিনোদন
A A

স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয় ‘মধ্য আয়ের দেশ’ হিসেবে। এ অর্জন আত্মমর্যাদার, অহংকার আর গৌরবের। তাই সারাদেশ এখন আনন্দের বন্যায় ভাসছে। সেই আনন্দের হাওয়া লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতেও।

আনন্দ উল্লাস ও শোভাযাত্রা করে এফডিসি কর্তৃপক্ষ। ব্যানার ফেস্টুন আর ব্যান্ডের তালে ‘জয়বাংলা’ স্লোগানে মুখোরিত হয়ে ওঠে পুরো র‍্যালি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি ওই আনন্দ র‌্যালি ও শোভাযাত্রায় সামিল হয়েছেন প্রবীণ, নবীন শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এই আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, প্রবীণ অভিনেতা হাসান ইমাম, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা, দিলারা ইয়াসমিন, রিয়াজ, জায়েদ খান, জয় চৌধুরী, নিপুণ, বিপাশা কবির, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদন হোসেন জেমি ছাড়াও অনেকে।

এসময় উপস্থিত থেকে অভিনেতা হাসান ইমাম বলেন, পৃথিবীর কাছে এদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এই কৃতিত্বের দাবীদার শেখ হাসিনা। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তার মেয়ে অনেকটাই পূরণ করলেন। আজ আমরা উন্নয়নশীল দেশে পৌঁছেছি। এত সংকটের মধ্যেও এদেশে এতো উন্নয়ন হয় সেটা সারাবিশ্ব দেখে তাগ লেগে গেছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের দেশের জন্য অনেক বড় সাফল্য। এই দিনে আমাদের সবার অঙ্গিকার হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে আমরা এই সাফল্যের যাত্রা আরো অগ্রসর করবো। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। চিত্রনায়ক রিয়াজ বলেন, এ এক অর্ভূতপূর্ব অর্জন। মন থেকে আমাদের দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

চিত্রনায়ক জায়েদ খান বলেন, স্বাধীনতার মাসে আমরা উন্নয়শীল দেশের স্ট্যাট্যাস পেয়েছি। বিশ্ব দরবারে আমাদের মাথা আরো উঁচু হলো। এভাবেই এগিয়ে যাবে আমাদের দেশ। এই কৃতিত্ব আমাদের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের জন্য এই গৌরব বয়ে আনার জন্য চলচ্চিত্র পরিবার ও শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন।

Reneta

সবশেষে, এফডিসির এমডিও আমির হোসেন বলেন, আমরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছি। দারিদ্রসীমা নিচে নেমে এসেছে, শিশু মৃত্যুর হার কমে এসেছে, স্বাস্থ্য ও বিভিন্ন অবকাঠামোখাতে উন্নয়নে হয়েছে সর্বোপরি নিজেদের মৌলিক চাহিদা মেটাতে সক্ষত হয়েছি বলেই উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাচ্ছি। এদেশের সরকারের কাছে আমাদের পক্ষ থেকে রইলো কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম ঊঠবে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচি ২০ মার্চ শুরু হলেও সরকার আনুষ্ঠানিকভাবে উৎসব করবে আজ বৃহস্পতিবার। এজন্য বিভিন্ন কর্মসূচির আয়েঅজন করা হয়েছে। বাংলাদেশের এই অর্জনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। ওই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমনি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীলজায়েদ খাননিপুনরিয়াজরোজিনালিড বিনোদনশেখ হাসিনাহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT