চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নশীল দেশে উত্তরণ: আনন্দ র‌্যালি উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ন ২১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রিপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় রাজধানীর ৯টি স্থান হতে ৫৭টি মন্ত্রণালয়/বিভাগ এবং অধিনস্থ দফতর সমূহের কর্মকর্তা/কর্মচারী ও সাধারণ জনগণ ব্যানার, ফ্যাস্টুনসহ র‌্যালি নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে প্রধান অতিথি থাকবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট সবার ওইদিন বেলা ২টা হতেই বাংলাদেশ সচিবালয়সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকার সরকারি অফিস হতে সমবেত স্থলে জমায়েত হবেন।

বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সমবেত স্থল ও র‌্যালির গতিপথ নিম্নরুপ প্রদান করে সকলকে তা মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।

১। বাংলা একাডেমী ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) প্রধানমন্ত্রীর কার্যালয়, (২) সেতু বিভাগ, (৩) প্রতিরক্ষা মন্ত্রণালয়, (৪) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, (৫) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, (৬) পরিকল্পনা বিভাগ, (৭) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, (৮) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, (৯) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, (১০) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং (১১) জাতীয় সংসদ সচিবালয়ের সদস্যরা বাংলা একাডেমী-দোয়েল চত্ত্বর-আব্দুল গণি রোড-জিপিও দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইটে প্রবেশ করবেন।

২। শিল্পকলা একাডেমী ও মৎস ভবন সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) মন্ত্রিপরিষদ বিভাগ, (২) জনপ্রশাসন মন্ত্রণালয়, (৩) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, (৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, (৫) কৃষি মন্ত্রণালয়, (৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, (৭) বাণিজ্য মন্ত্রণালয়, (৮) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, (৯) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, (১০) পররাষ্ট্র মন্ত্রণালয়, (১১) খাদ্য মন্ত্রণালয় (১২) বিদ্যুৎ বিভাগ এবং (১৩) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সদস্যরা শিল্পকলা একাডেমী-মৎস ভবন-কদম ফোয়ারা-প্রেস ক্লাব-পল্টন- বাইতুল মোকাররম-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট)দিয়ে প্রবেশ করবেন।

Reneta

৩। শিশু একাডেমী ও দোয়েল চত্ত্বর সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, (২) পরিবেশ ও বন মন্ত্রণালয়, (৩) অর্থ বিভাগ, (৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, (৫) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, (৬) স্বাস্থ্য সেবা বিভাগ, (৭) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার বিভাগ, (৮) জননিরাপত্তা বিভাগ, (৯) সুরক্ষা সেবা বিভাগ, (১০) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, (১১) তথ্য মন্ত্রণালয়, (১২) বস্ত্র ও পাট মন্ত্রণালয়, (১৩) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, (১৪) আইন ও বিচার বিভাগ, (১৫) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং (১৬) ভূমি মন্ত্রণালয়ের সদস্যরা শিশু একাডেমি- আব্দুল গণি রোড -জিপিও – বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইট দিয়ে প্রবেশ করবেন।

৪। সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় সমবেত হয়ে (১) স্থানীয় সরকার বিভাগ, (২) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, (৩) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, (৪) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, (৫) নৌ-পরিবহন মন্ত্রণালয়, (৬) সমাজ কল্যাণ মন্ত্রণালয়, (৭) পানি সম্পদ মন্ত্রণালয়, (৮) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, (৯) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, (১০) রেলপথ মন্ত্রণালয়, (১১) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং (১২) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যান – মৎস ভবন-কদম ফোয়ারা-প্রেসক্লাব-পল্টন-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট) দিয়ে প্রবেশ করবেন।

৫। ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ ও সংলগ্ন এলাকায় সমবেত হয়ে(১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, (২) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং (৩) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের সদস্যরা দোয়েল চত্ত্বর-আব্দুল গণি রোড- জিপিও- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেইট দিয়ে প্রবেশ করবেন।

৬। নগর ভবন (ঢাকা দক্ষিণ) সমবেত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদস্যরা নগর ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্থান মোড়-রাজউক মোড়-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

৭। বাংলাদেশ ব্যাংক চত্ত্বর এলাকায় সমবেত হয়ে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের সদস্যরা বাংলাদেশ ব্যাংক চত্ত্বর-দৈনিক বাংলা মোড়-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

৮। রমনা পার্কের দক্ষিণ-পূর্ব অংশে সমবেত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদস্যরা মৎস ভবন-কদম ফোয়ারা-প্রেস ক্লাব-পল্টন- বাইতুল মোকাররম-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উত্তর গেইট (মশাল গেইট) দিয়ে প্রবেশ করবেন।

৯। শিল্প ভবন চত্ত্বরে সমবেত হয়ে শিল্প মন্ত্রণালয় এবং আওতাধীন সংস্থাসমূহের সদস্যরা শিল্প ভবন- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে প্রবেশ করবেন।

অফিস আদেশে আরো বলা হয় র‌্যালিতে সমবেত হওয়া এবং ৯টি স্থান হতে র‌্যালি স্টেডিয়ামে প্রবেশ করার কারণে বৃহস্পতিবার বেলা ২টা হতে ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চারদিকে বর্ণিত রাস্তা সমূহে সাধারণ যানবাহন চলাচলে সমস্যা হবে। যানজট এড়িয়ে নির্বিঘ্নে র‌্যালিটি গমনের উদ্দেশ্যে ওই সময় শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটিংগেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্থান, ফুলবাড়ীয়া, চানখারপুল, বকশিবাজার, পলাশী, নীলক্ষেত অঞ্চল দিয়ে র‌্যালি এলাকায় গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণের জন্য ডাইভারশনের প্রয়োজন পড়বে। সর্বসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে র‌্যালি এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া গেল। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে র‌্যালিতে অংশগ্রহণকারীগণ ব্যাক প্যাক, হ্যান্ডব্যাগ, ভ্যানেটিব্যাগ, সিগারেট লাইটার বহন পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উন্নয়নশীল দেশলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT