চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নশীল দেশের স্বীকৃতিতে দুই দিনব্যাপী উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন করবে বাংলাদেশ, অনন্য নেতৃত্বের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে সংবর্ধনাও জানানো হবে। ২২ মার্চ ও ২৩ মার্চ এই দু’দিন হবে উদযাপন উৎসব।

অর্থমন্ত্রী জানিয়েছেন, দুই দিনের উৎসবে নোবেলজয়ী দুজন অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাবেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকা প্রেসিডেন্ট।

এছাড়া উন্নয়ন সহযোগীদের সদর দপ্তর থেকে কর্তাব্যক্তিরাও যোগ দিবেন অনুষ্ঠানে।

ইতোমধ্যে বিশ্ব জেনে গেছে অসামান্য অর্জনের খবর, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। স্বাধীনতার পর পর উন্নয়নের টেস্ট কেইস, তলাবিহীন ঝুঁড়িসহ অসংখ্য নেতিবাচক বিশেষণকে অতীত বানিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৪২তম বৃহত্তম অর্থনীতি।

অর্থমন্ত্রী মনে করছেন, এই যে অর্জন এর দীর্ঘ পথ পরিক্রমার গল্প এই প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হবে।

স্মৃতি হাতড়ে খুব বেশি দূরে না গিয়েই অর্থমন্ত্রী বললেন, তাকে বলা হতো বিশ্ব ভিক্ষুক, কারণ সারা চাকরি জীবনে দাতাদের কাছে হাত পেতে কেটেছে তার। পথে-ঘাটে এখন আর বস্ত্রহীন মানুষ দেখা যায় না, না খেয়ে মানুষ মরে না, এসবই তৃপ্ত করে তাকে।

Reneta

অর্থনীতি, সামাজিক খাতে অসামান্য অর্জন উদযাপনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে আলোর নাচনের আয়োজন। আর পরদিন শুক্রবার উন্নয়ন সহযোগী, কূটনীতিক, নাগরিক সমাজের অংশগ্রহণে থাকবে আলোচনা অনুষ্ঠানের।

বিস্তারিত দেখুন রিজভী নেওয়াজের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীউন্নয়নশীল দেশের স্বীকৃতিপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT