চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নিয়ম মেনে ঋণ দিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫২ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

দেশের অর্থনীতি নানা কারণে কিছুটা উত্থানপতনের মধ্যে দিয়ে এগোচ্ছে। ব্যাংক, শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে নানা ধরনের সূচক ও দেশি-বিদেশি প্রতিবেদন সেসব উল্লেখ করে যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এই পরিস্থিতিতে ভয়ভীতি কাটিয়ে সব ধরনের নিয়ম মেনে ঋণ বিতরণ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

সরকারি-বেসরকারি ব্যাংকের বিভিন্ন অব্যবস্থাপনা ও শেয়ারবাজারের অবস্থার কারণে ঋণ ও বিনিয়োগে অলিখিত নানা নিষেধাজ্ঞা যেন নিয়ম হয়ে গিয়েছিল। সেই অবস্থা কাটাতে গভর্নরের এই ঘোষণা বেশ ইতিবাচক ও সাহসী উচ্চারণ।

গভর্নর বলেন: শেরাটন শাখার হলমার্ক কেলেঙ্কারির ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি সোনালী ব্যাংক। এখনও ঋণ বিতরণে দ্বিধাগ্রস্ত থাকেন কর্মকর্তারা। কিন্তু এটা থাকা উচিত নয়। ব্যাংক ব্যবসায় এগুলো থাকবেই। বিতরণকৃত ঋণ কখনো সন্দেহজনক, কখনো মন্দ মানের হবেই। তাই বলে ঋণ দেওয়ার বন্ধ করবেন নাকি? খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনাসহ বিভিন্ন সূচকে সোনালী ব্যাংকের পারফরম্যান্স ভালো। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তারা যেন কোনো সমস্যায় না পড়েন, এ জন্য অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক সবসময় পাশে থাকবে। তবে বিতরণ করা ঋণ যেন ভবিষ্যতে বোঝা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।

দেশের বিভিন্ন সময় ঘটে যাওয়া বড়-মাঝারি নানা অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনা লক্ষ্য করলে বোঝা যায় যে, নানা অশুভ চক্র ও ক্ষমতাসীনদের অদৃশ্য হস্তক্ষেপ কাজ করেছে সেখানে। অনেকসময় চাপে পড়ে নয়তো অবৈধ লেনদেনের মাধ্যমে ব্যাংক সংশ্লিষ্টরাও জড়িয়ে যায় ওই সব ঘটনায়। যার প্রভাবে ঋণ আদান-প্রদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় দীর্ঘমেয়াদে। এছাড়া কোনো ঘটনা ঘটলে পরে সমস্যায় পড়তে হয়েছে ব্যাংক সংশ্লিষ্টদের।

আমরা মনে করি, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ঋণ দিতে হবে। কাজেই এই ক্ষেত্রে যথা সম্ভব স্বচ্ছতা ও নিয়ম অনুসরণ করে সব কিছু হওয়া দরকার, এছাড়া পূর্বের নানা ঘটনার মামলা ও বিচারিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচারের পরিবেশ তৈরি করা জরুরি।

Reneta

আমাদের আশাবাদ, সংশ্লিষ্টরা এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋণঋণ বিতরণসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার শঙ্কা

এপ্রিল ২০, ২০২৬

‘একাত্তরের ইতিকথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলার জয়যাত্রা’ জাহাজের বিষয়ে ইরানকে আবারও পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

এপ্রিল ২০, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জ্যোতির বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের ‘সবচেয়ে বড় ভুল’

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT