চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের কথা বলে জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

উন্নয়নের কথা বলে জনগণের পকেট নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন: উন্নয়নের কথা বলে জনগণের পকেটের অর্থ ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীনদের জন্য।

মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সম্মেলন ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর চীন সফর শেষে সংবাদ সম্মেলনে উন্নয়ন পেতে হলে গ্যাসের মূল্য বৃদ্ধিকে মেনে নিতে হবে, উন্নয়নের জন্য মূল্য দিতে হবে; প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, অবশ্যই আমরা জানি উন্নয়ন পেতে হলে মূল্য দিতে হয়। কিন্তু সেটা কার জন্য? সেটা হতে হবে সাধারণ মানুষের জন্য। কিন্তু আজকে উন্নয়নের কথা বলে জনগণের পকেট থেকে যে টাকা বের করে নেয়া হচ্ছে, সেই অর্থ ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের সুবিধার জন্য।

মির্জা ফখরুল বলেন: বাংলাদেশের সবচেয়ে কঠিন দুঃসময় সংকটময় মুহূর্ত মনে হয় এখন চলছে এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা যারা মনে করি গণতন্ত্রের মাধ্যমেই একটি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে তারা আজকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে রয়েছি।

তিনি বলেন: আমরা খুব ভালো করেই জানি এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে কেন? এলএনজি আমদানী করে এর ভর্তুকি দেয়ার জন্য। এই এলএনজি কারা আমদানি করছেন? যারা ক্ষমতাসীনদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা মন্ত্রী উপদেষ্টা বা তাদের শুভাকাঙ্ক্ষী। তাদের জন্য আজকে বাড়তি যে খরচ সেটা জনগণকে দিতে হচ্ছে।

ড্যাব এর আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশুদের নিয়েও এমন ভয়ঙ্কর গুজব?

পরবর্তী

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়লো আরও ৫ বছর

পরবর্তী

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়লো আরও ৫ বছর

রোহিঙ্গা ক্যাম্পে আইন প্রয়োগকারী সংস্থার জনবল বাড়ানো হবে: আইজিপি

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT