উন্নত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দিয়েছ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
শুক্রবার নোয়াখালী জেলা সমিতি আয়োজিত নোয়াখালী উৎসব-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারের পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই এলাকাভিত্তিক, পেশাভিত্তিক, সামাজিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বক্তৃতায় নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও দেশের উন্নয়নে ওই অঞ্চলের অবদানের কথাও স্মরণ করেন তিনি।






